প্রতিক্রিয়া যাই আসুক, মার্কিন হুমকির দাঁত ভাঙা জবাব দেয়া হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i71413-প্রতিক্রিয়া_যাই_আসুক_মার্কিন_হুমকির_দাঁত_ভাঙা_জবাব_দেয়া_হবে_ইরান
ইরান বলেছে, তার দেশের সীমান্তে আমেরিকার কোনো আগ্রাসী তৎপরতা মেনে নেয়া হবে না। এ ক্ষেত্রে ওয়াশিংটনের পক্ষ থেকে যে পাল্টা জবাবই আসুক না কেন তার পরোয়া তেহরান করে না।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২২, ২০১৯ ১৩:৫৮ Asia/Dhaka
  • মুখপাত্র আব্বাস মুসাভি
    মুখপাত্র আব্বাস মুসাভি

ইরান বলেছে, তার দেশের সীমান্তে আমেরিকার কোনো আগ্রাসী তৎপরতা মেনে নেয়া হবে না। এ ক্ষেত্রে ওয়াশিংটনের পক্ষ থেকে যে পাল্টা জবাবই আসুক না কেন তার পরোয়া তেহরান করে না।

একটি মার্কিন গোয়েন্দা ড্রোনকে গুলি করে ভূপাতিত করার পর ইরানের ওপর হামলার নির্দেশ তিনি স্থগিত করেছেন যে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি এসব মন্তব্য করেছেন। মুখপাত্র মুসাভি বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে যে সিদ্ধান্তই নেয়া হোক না কেন ইসলামি ইরানের সীমানা লঙ্ঘনের কোনো অনুমতি কাউকে দেয়া হবে না। ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো হুমকি আসলে তা প্রতিরোধ করার জন্য তেহরান সম্পূর্ণ প্রস্তত আছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, "আমাদের সিদ্ধান্ত ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর আটকে থাকবে না। ইরানের সীমানা লঙ্ঘন করা হলে আমরা তা শক্তহাতে প্রতিরোধ করবো। সেখানে হুমকি থাকুক আর না থাকুক।"

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত বৃহস্পতিবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী মার্কিন ড্রোন ‘আরকিউ-৪এ গ্লোবাল হক ভূপাতিত করে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের তিনটি স্থানে হামলার নির্দেশ দেয়া হয়েছিল এবং হামলা চালালে এসব স্থানে ১৫০ জন ইরানি নাগরিক নিহত হতো কিন্তু হামলার চালানোর ১০ মিনিট আগে তিনি সে নির্দেশ বাতিল করেন।এরপরই ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো।#

পার্সটুডে/বাবুল আখতার/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।