ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় মার্কিন সাইবার হামলা ব্যর্থ হয়েছে: তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i71458-ইরানি_ক্ষেপণাস্ত্র_ব্যবস্থায়_মার্কিন_সাইবার_হামলা_ব্যর্থ_হয়েছে_তেহরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, দেশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় আমেরিকার চালানো সাইবার হামলা ব্যর্থ হয়েছে। মার্কিন হামলায় ইরানি ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটে নি। 
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২৪, ২০১৯ ১১:০৫ Asia/Dhaka
  • ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
    ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, দেশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় আমেরিকার চালানো সাইবার হামলা ব্যর্থ হয়েছে। মার্কিন হামলায় ইরানি ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটে নি। 

ইরানের যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ আজারি জাহরোমি আজ (সোমবার) এক টুইটার বার্তায় বলেছেন, “গণমাধ্যম জিজ্ঞেস করছে সাইবার হামলা হয়েছে কিনা। তারা কঠোর প্রচেষ্টা চালিয়েছে, তবে তারা এখনো কোনো সফল হামলা চালাতে পারে নি।

ইরানি ক্ষেপণাস্ত্র

গত বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম দাবি করেছে, ইরানের রকেট ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণকারী কম্পিউটার ব্যবস্থার ওপর আমেরিকা হামলা চালিয়েছে। ইরানের হরমুজগান প্রদেশের আকাশ থেকে আমেরিকার একটি আরকিউ-৪এ গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করার পরপরই আমেরিকা সাইবার হামলার কথা ঘোষণা করে। তথ্য সংগ্রহের সময় ইরান তার নিজস্ব প্রযু্ক্তিক্তে তৈরি ক্ষেপণাস্ত্র খোরদাদ-৩ দিয়ে ভূপাতিত করে।

জাহরোমি বলেন, দীর্ঘদিন ধরে ইরান মার্কিন সাইবার হামলা শিকার। এর মধ্যে শুধু গতবছরই আমেরিকা তিন কোটি ৩০ লাখ দফা হামলা চালায় তবে তা ব্যর্থ করে দিয়েছে ইরানি বিশেষজ্ঞরা।#

পার্সটুডে/এসআইবি/২৪