মার্কিন ড্রোন বার বার ভূপাতিত করতে সক্ষম ইরান: কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i71460-মার্কিন_ড্রোন_বার_বার_ভূপাতিত_করতে_সক্ষম_ইরান_কমান্ডার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি বলেছেন, তার দেশের আকাশসীমায় অনুপ্রবেশকারী মার্কিন ড্রোন ভূপাতিত করে আমেরিকাকে দাঁতভাঙা জবাব দেয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান বার বার এ ধরনের ড্রোন ভূপাতিত করতে সক্ষম।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২৪, ২০১৯ ১২:১৬ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি
    রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি বলেছেন, তার দেশের আকাশসীমায় অনুপ্রবেশকারী মার্কিন ড্রোন ভূপাতিত করে আমেরিকাকে দাঁতভাঙা জবাব দেয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান বার বার এ ধরনের ড্রোন ভূপাতিত করতে সক্ষম।

অ্যাডমিরাল হোসেইন খানজাদি আজ (সোমবার) বলেন, “শত্রুরা অত্যন্ত উন্নত ও সূক্ষ্ম প্রযুক্তির গোয়েন্দা ড্রোন নিষিদ্ধ এলাকায় পাঠিয়েছিল এবং সবাই দেখেছে সে ড্রোন ভূপাতিত করা হয়েছে।”

ইরানের এ কমান্ডার বলেন, “আমি আশ্বস্ত করতে পারি যে, এ ধরনের দাঁতভাঙা জবাব আমরা সবসময় ও বারবার দিতে পারে।”

মার্কিন ড্রোন আরকিউ-৪এ গ্লোবাল হক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভিও আজ একই রকমের বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইরান সবসময় এ ধরনের অনুপ্রবেশের ঘটনা নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে।

গত বৃহস্পতিবার হরমুজগান প্রদেশের আকাশ থেকে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করে ইরান। এরপর খবর বের হয়- তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট সামরিক হামলার নির্দেশ দেন। হামলা শুরুর ১০ মিনিট আগে তিনি সেই নির্দেশ আবার বাতিল করেন বলে গণমাধ্যমে খবর বের হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৪ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।