আমরা এখন বড় ধরণের অর্থনৈতিক যুদ্ধের মধ্যে আছি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i71727-আমরা_এখন_বড়_ধরণের_অর্থনৈতিক_যুদ্ধের_মধ্যে_আছি_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বাকের নোবাখ্‌ত বলেছেন,  একতরফা নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের ওপর বড় ধরনের অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে এবং ইরান এখন অর্থনৈতিক যুদ্ধের মধ্যেই রয়েছে। বৃহস্পতিবার রাতে ইয়াযদ প্রদেশে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ০৫, ২০১৯ ০৮:৩৩ Asia/Dhaka
  • নোবাখ্‌ত
    নোবাখ্‌ত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বাকের নোবাখ্‌ত বলেছেন,  একতরফা নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের ওপর বড় ধরনের অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে এবং ইরান এখন অর্থনৈতিক যুদ্ধের মধ্যেই রয়েছে। বৃহস্পতিবার রাতে ইয়াযদ প্রদেশে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

নোবাখ্‌ত বলেন, ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে কঠিন পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট আলোচনার যে প্রস্তাব দিচ্ছেন তা কেবলি প্রচারণাগত স্বার্থ হাসিলের জন্য।

গত ৩০ জুন ডোনাল্ড ট্রাম্প আবারো বলেছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত আছেন। এর আগেও তিনি একই ধরনের কথা বলেছেন। তবে ডোনাল্ড ট্রাম্প আলোচনার প্রস্তাব দেয়ার পাশাপাশি ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার ও হুমকি অব্যাহত রেখেছেন।

এ কারণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মার্কিন সরকার প্রতারণা এবং হুমকির পথ বেছে নিয়েছে, তাদের সঙ্গে তেহরান আলোচনায় বসবে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়ে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। তবে ইরান বলেছে, চাপ ও হুমকির কাছে তারা আত্মসমর্পন করবে না। নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে ইরানকে আলোচনায় বাধ্য করা যাবে না বলেও তেহরান সাফ জানিয়ে দিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।