ব্রিটিশ ট্যাংকার আটক নিয়ে মার্কিন দাবি নাকচ করল ইরান
-
ব্রিটিশ ফ্রিগেট এইচএমএস মন্টরোজ
পারস্য উপসাগরে ইরান ব্রিটিশ তেল ট্যাংকার আটকের চেষ্টা চালিয়েছে বলে আমেরিকা যে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তা নাকচ করেছে।
আজ (বৃহস্পতিবার) দুইজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “হরমুজ প্রণালীর উত্তর এলাকা দিয়ে পাঁচটি বোট তেল ট্যাংকার ‘ব্রিটিশ হেরিটেজ’র দিকে যায় এবং ট্যাংকারটিকে থামার নির্দেশ দেয়। ধারণা করা হচ্ছে এসব বোট আইআরজিসি’র। পরে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী সেখানে পৌঁছালে ইরানি বোট চলে যায়। এসময় ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ থেকে ইরানি বোট লক্ষ্য করে বন্দুক তাক করা হয় এবং রেডিও বার্তা দিয়ে দিয়ে ইরানি সেনাদেরকে সতর্ক করা হয়।”
অন্য এক কর্মকর্তা দাবি করেন, ইরানি সেনারা ব্রিটিশ জাহাজকে হয়রানি করার চেষ্টা করে এবং নৌ চলাচলের পথে হস্তক্ষেপ করে। একইভাবে ব্রিটেনও দাবি করেছে, আইআরজিসি’র তিনটি বোট তেল ট্যাংকারকে বাাধা দেয়ার চেষ্টা করে। এসব দাবি নাকচ করেছে। তারা বলেছে, ইরানি বোট তাদের স্বাভাবিক দায়িত্ব পালন করছিল। গত ২৪ ঘণ্টায় ব্রিটিশ জাহাজসহ কোনো বিদেশি জাহাজের মুখোমুখি হয় নি ইরানি বোট।#
পার্সটুডে/এসআইবি/১১