শত্রুর ভুল হিসাবে ইরান আক্রমণাত্মক নীতি গ্রহণ করতে পারে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i72068-শত্রুর_ভুল_হিসাবে_ইরান_আক্রমণাত্মক_নীতি_গ্রহণ_করতে_পারে_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুর ভুল পদক্ষেপের কারণ তার দেশ বর্তমান আত্মরক্ষার নীতি বদলে আক্রমণাত্মক নীতি গ্রহণ করতে পারে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ১৯, ২০১৯ ০৯:০৪ Asia/Dhaka
  • আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি
    আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুর ভুল পদক্ষেপের কারণ তার দেশ বর্তমান আত্মরক্ষার নীতি বদলে আক্রমণাত্মক নীতি গ্রহণ করতে পারে।

পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে গতকাল (বৃহস্পতিবার) ইরানের প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ-প্রস্তুতি পরিদর্শনের সময় তিনি একথা বলেন। জেনারেল সালামি বলেন, “এখন পর্যন্ত আমরা আত্মরক্ষামূলক নীতি অনুসরণ করছি  যার অর্থ আমরা আগে যুদ্ধ শুরু করব না। কিন্তু যখন দেশের কৌশলগত বিষয় আসবে এবং শত্রুরা ভুল হিসাব করবে তখন প্রতিরক্ষা নীতি তখন বিপরীত হয়ে যেতে পারে।”

 

মার্কিন যুদ্ধজাহাজ

জেনারেল সালামি বলেন, প্রতিরক্ষা নীতির এই পরিবর্তনের ভেতরে দেশের পুরো বাহিনী জড়িত থাকবে। ইরান ও সারা বিশ্বের অর্থনীতির জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এ অঞ্চলের স্পর্শকাতরতার অজুহাতে বিদেশি সেনা সমাবেশ শুধুমাত্র নিরাপত্তাহীনতা বাড়াবে এবং এ অঞ্চলের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা বদলে যাবে।”    

হরমুজ প্রণালীতে ইরানি বাহিনীর যুদ্ধ-প্রস্তুতি দেখে জেনারেল সালামি তাদের প্রশংসা করেন।#  

পার্সটুডে/এসআইবি/১৯