পানামার স্বীকারোক্তি: ‘আমাদের তেল ট্যাংকার চোরাচালানে জড়িত ছিল’
https://parstoday.ir/bn/news/iran-i72145-পানামার_স্বীকারোক্তি_আমাদের_তেল_ট্যাংকার_চোরাচালানে_জড়িত_ছিল’
ল্যাতিন আমেরিকার দেশ পানামা শেষ পর্যন্ত স্বীকার করেছে, পারস্য উপসাগর থেকে ইরানের হাতে আটক দেশটির পতাকাবাহী একটি তেল ট্যাংকার চোরাচালানের কাজে জড়িত ছিল। পানামার জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রণালয় গতকাল (রোববার) এ স্বীকারোক্তি দিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ২২, ২০১৯ ০১:৪৭ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে টহল দিচ্ছে আইআরজিসি\'র গানবোট
    পারস্য উপসাগরে টহল দিচ্ছে আইআরজিসি\'র গানবোট

ল্যাতিন আমেরিকার দেশ পানামা শেষ পর্যন্ত স্বীকার করেছে, পারস্য উপসাগর থেকে ইরানের হাতে আটক দেশটির পতাকাবাহী একটি তেল ট্যাংকার চোরাচালানের কাজে জড়িত ছিল। পানামার জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রণালয় গতকাল (রোববার) এ স্বীকারোক্তি দিয়েছে।

ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশটি ‘রিয়াহ’ নামের তেল ট্যাংকারটির রেজিস্ট্রেশন বাতিল করেছে এবং এটি থেকে পানামার পতাকা প্রত্যাহার করে নিয়েছে।  বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে পানামার পতাকা ব্যবহার করে অপরাধী তৎপরতা চালানোর তীব্র নিন্দা জানানো হচ্ছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত বৃহস্পতিবার পারস্য উপসাগর থেকে চোরাচালানের ১০ লাখ লিটার তেলবাহী একটি ট্যাংকার আটক করে।  পানামার পতাকাবাহী ট্যাংকারটি ইরান থেকে চুরি করে তেল নিয়ে পালাচ্ছিল এবং ইরানের বিচার বিভাগের নির্দেশে আইআরজিসি এটিকে জব্দ করে। আইআরজিসি জানায়, দেশের জাতীয় স্বার্থ ও পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

ইরানের হাতে আটক ব্রিটিশ তেল ট্যাংকার স্টেনা ইমপেরো

ওই ঘটনার পরদিন শুক্রবার আইআরজিসি হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশের মুখে আন্তর্জাতিক আইন অমান্য করার দায়ে একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করে। স্টেনা ইমপেরো নামের ট্যাংকারটি জিপিএস বন্ধ করে নির্ধারিত গতিপথ পরিবর্তন করে পারস্য উপসাগরে প্রবেশ করছিল। ইরানের হরমুজগান প্রদেশের বন্দর কর্তৃপক্ষ জানায়, ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকারটি হরমুজ প্রণালীতে একটি ইরানি মাছ ধরা নৌকাকে ধাক্কা দিয়েছিল।#

পার্সটুডে/এমএমআই/২২