ব্যাপক সংখ্যায় 'জাস্ক' ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান; বসানো হবে সব সাবমেরিনে
https://parstoday.ir/bn/news/iran-i75584-ব্যাপক_সংখ্যায়_'জাস্ক'_ক্ষেপণাস্ত্র_বানাচ্ছে_ইরান_বসানো_হবে_সব_সাবমেরিনে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী নিজস্ব প্রযুক্তির 'জাস্ক-টু' ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদন শুরু করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ৩০, ২০১৯ ১৬:০৫ Asia/Dhaka
  • ব্যাপক সংখ্যায় 'জাস্ক' ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান; বসানো হবে সব সাবমেরিনে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী নিজস্ব প্রযুক্তির 'জাস্ক-টু' ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদন শুরু করেছে।

সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি বলেছেন, ইরানের প্রতিটি সাবমেরিনে 'জাস্ক' ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হবে। ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়বে বলেও তিনি জানান।  

খানযাদি আরও বলেছেন, সাবমেরিনে জাস্ক ক্ষেপণাস্ত্র বসানোর ফলে যুদ্ধ সক্ষমতা বাড়বে এবং এরইমধ্যে 'জাস্ক-৩' ক্ষেপণাস্ত্র নির্মাণের পরিকল্পাও হাতে নেওয়া হয়েছে।

রিয়ার অ্যাডমিরাল খানযাদি আরও জানিয়েছেন, আগামী মাসে ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া চালাবে ইরান। সাগরের নিরাপত্তা বাড়াতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এর আগে তিনি কয়েকটি নতুন নৌ সরঞ্জামের উদ্বোধন করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।