২৭ ডিসেম্বর ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌ-মহড়া
https://parstoday.ir/bn/news/iran-i75669-২৭_ডিসেম্বর_ইরান_রাশিয়া_ও_চীনের_যৌথ_নৌ_মহড়া
ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং চীন আগামী ২৭ ডিসেম্বর ভারত মহাসাগরে যৌথভাবে নৌ মহড়া চালাবে। একথা জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৯ ১২:৪৭ Asia/Dhaka
  • চীনা সামরিক কর্মকর্তার সঙ্গে (বামে) রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদির বৈঠক
    চীনা সামরিক কর্মকর্তার সঙ্গে (বামে) রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদির বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং চীন আগামী ২৭ ডিসেম্বর ভারত মহাসাগরে যৌথভাবে নৌ মহড়া চালাবে। একথা জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি।

ইরান সফররত চীনের সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের উপপ্রধান মেজর জেনারেল শাও ইউয়ানমিংয়ের সঙ্গে বৈঠকের পর গতকাল (মঙ্গলবার) অ্যাডমিরাল হোসেন খানযাদি এ ঘোষণা দেন। তিনি জানান, আসন্ন এ মহড়ার নাম দেয়া হয়েছে মেরিটাইম সিকিউরিটি বেল্ট।

বৈঠকে দুই শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইরান ও চীনের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা আরো বাড়ানো এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং শান্তি রক্ষায় কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করেন। অ্যাডমিরাল খানযাদি বলেন, বর্তমান সময়ে ইরানের সেনা ও নৌবাহিনী চীনের সঙ্গে সহযোগিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ।

পারস্য উপসাগরে ইরানি যুদ্ধজাহাজের তৎপরতা (ফাইল ফটো)

বৈঠকে জেনারেল ইউয়ানমিং ইরানের নৌবাহিনীকে আন্তর্জাতিক এবং কৌশলগত বাহিনী হিসেবে প্রশংসা করে বলেন, বেইজিং বিশ্বাস করে দু দেশের নৌবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হওয়া উচিত। দুই বাহিনী শিক্ষা, প্রযুক্তি ও তথ্য সরবরাহের ব্যাপারে আরো অংশিদারিত্ব বাড়াতে পারে। ইরান, চীন ও রাশিয়ার মধ্যকার আসন্ন যৌথ নৌ-মহড়াকে ঐক্যের প্রতীক বলে মন্তব্য করেন চীনের এ সেনা কর্মকর্তা।#

পার্সটুডে/এসআইবি/৪