কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা পম্পেওর নেই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i76085-কোনো_দেশের_পররাষ্ট্রমন্ত্রী_হওয়ার_যোগ্যতা_পম্পেওর_নেই_ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, বিশ্বের কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী পদে মাইক পম্পেওকে মানায় না।তিনি এক টুইটার বার্তায় বলেছেন, জঘন্য অতীতের অধিকারী পম্পেও কূটনীতির ভদ্রজনোচিত অঙ্গনে ‘শয়তানি ধ্যানধারণার’ অনুপ্রবেশ ঘটিয়েছেন যা পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকা কোনো ব্যক্তির জন্য বেমানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৯ ০৩:৫৬ Asia/Dhaka
  • মাইক পম্পেও
    মাইক পম্পেও

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, বিশ্বের কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী পদে মাইক পম্পেওকে মানায় না।তিনি এক টুইটার বার্তায় বলেছেন, জঘন্য অতীতের অধিকারী পম্পেও কূটনীতির ভদ্রজনোচিত অঙ্গনে ‘শয়তানি ধ্যানধারণার’ অনুপ্রবেশ ঘটিয়েছেন যা পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকা কোনো ব্যক্তির জন্য বেমানান।

পম্পেও ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালকের দায়িত্ব পালন করেছেন।তিনি গত এপ্রিলের টেক্সাসের এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় বলেন, সিআইএ’র পরিচালক থাকার সময় আমি ‘মিথ্যা বলেছি, প্রতারণা করেছি এবং চুরি করেছি।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাধারণত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী ব্যক্তিরা শান্তিপ্রিয়, গঠনমূলক, সংলাপে বিশ্বাসী ও পরস্পরের প্রতি সম্মান জানাতে অভ্যস্ত হন।কিন্তু পম্পেও  তার কাজেকর্মে হুমকি, প্রতারণা, অবমাননা, আগ্রাসন, অবজ্ঞা ও উগ্রতাকে প্রাধান্য দেন এবং স্বার্থিসিদ্ধির জন্য এমন কোনো কাজ নেই যা তিনি করতে পারেন না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ইরানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ তুলে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়ার পর সাইয়্যেদ আব্বাস মুসাভি এ প্রতিক্রিয়া জানালেন।পম্পেও বৃহস্পতিবার এক প্রতারণাপূর্ণ বক্তৃতায় বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা ইরানি জনগণের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।