আগেভাগে কাস্পিয়ান সাগর থেকে তেল উত্তোলন করতে পারে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i77249-আগেভাগে_কাস্পিয়ান_সাগর_থেকে_তেল_উত্তোলন_করতে_পারে_ইরান
কাস্পিয়ান সাগর থেকে তেল উত্তোলনের ব্যাপারে ইসলামি প্রজাতন্ত্র ইরান যে পরিকল্পনা করেছে তার আগেই সেখান থেকে তেল উত্তোলন শুরু হতে পারে। পারস্য উপসাগরের উপকূল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ইরান ১০০ বছরের বেশি সময় ধরে তেল উত্তোলন করলেও কাস্পিয়ান সাগর থেকে এটিই হবে প্রথম তেল উত্তোলনের ঘটনা।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৭:৩৩ Asia/Dhaka
  • কাস্পিয়ান সাগরে তেল উত্তোলনের প্রচেষ্টা
    কাস্পিয়ান সাগরে তেল উত্তোলনের প্রচেষ্টা

কাস্পিয়ান সাগর থেকে তেল উত্তোলনের ব্যাপারে ইসলামি প্রজাতন্ত্র ইরান যে পরিকল্পনা করেছে তার আগেই সেখান থেকে তেল উত্তোলন শুরু হতে পারে। পারস্য উপসাগরের উপকূল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ইরান ১০০ বছরের বেশি সময় ধরে তেল উত্তোলন করলেও কাস্পিয়ান সাগর থেকে এটিই হবে প্রথম তেল উত্তোলনের ঘটনা।

কাস্পিয়ান সাগরের তেলখনিতে কাজ করছেন এমন একজন ঠিকাদার গতকাল বুধবার জানান, সারদার জাঙ্গাল তেলক্ষেত্র থেকে পরিকল্পিত সময়ের চেয়ে আগেই তেল উত্তোলন করা হতে পারে। এ বিষয়ে ইরানের জাতীয় তেল কোম্পানি সবুজ সঙ্কেত দিয়েছে।

কাস্পিয়ান সাগর থেকে ইরানের তেল উত্তোলনের প্রচেষ্টা

খাজার এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির প্রধান আলি ওসুলি জানান, সারদার জাঙ্গাল খনি থেকে তেল উত্তোলনের ব্যাপারে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার তথ্যাদি জমা দিতে বলেছে। তিনি বলেন, যদি সব কিছু ঠিক থাকে এবং অনুমোদন মেলে তাহলে কাস্পিয়ান সাগরের সারদার জাঙ্গাল তেলক্ষেত্র থেকে আগেভাগেই তেল উত্তোলন শুরু হবে।

কাস্পিয়ান সাগর থেকে তেল উত্তোলনের ব্যাপারে ইরান ২০১০ সালে তৎপরতা শুরু করে। ওই বছরই কাস্পিয়ান সাগরের একটি বিশাল গ্যাসক্ষেত্রের নিচে তেলের সন্ধান পায় ইরান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারদার জাঙ্গল নামে একজন জনপ্রিয় কমান্ডার ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। তার নাম অনুসারে ওই তেল এবং গ্যাস ক্ষেত্রের নাম রাখা হয়েছে সারদার জাঙ্গাল#

পার্সটুডে/এসআইবি/৬