করোনাভাইরাস নিয়ে রাজনীতি করবেন না: সৌদি আরবকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i78164-করোনাভাইরাস_নিয়ে_রাজনীতি_করবেন_না_সৌদি_আরবকে_ইরান
করোনাভাইরাস নিয়ে রাজনৈতিক খেলায় মেতে না ওঠার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি গতকাল (মঙ্গলবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০২০ ০৩:০৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

করোনাভাইরাস নিয়ে রাজনৈতিক খেলায় মেতে না ওঠার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি গতকাল (মঙ্গলবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

ইরানে আগমনকারী সৌদি নাগরিকদের পাসপোর্টে অ্যারাইভাল সিল মারা হয় না বলে রিয়াদ যে অভিযোগ করেছে সে সম্পর্কে রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থার একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে সাইয়্যেদ মুসাভি ওই আহ্বান জানান। তিনি বলেন, এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগেও ব্যাখ্যা দিয়েছে। কাজেই অতি সাধারণ একটি বিষয় নিয়ে আবারো প্রশ্ন তোলা বিস্ময়কর।

ইরানের রাজধানী তেহরানের অদূরে ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিটেন, আমেরিকা ও কানাডা ছাড়া বাকি সবগুলো দেশের নাগরিকদের জন্য ইরানের ইলেকট্রনিক ভিসা দেয়ার ক্ষেত্রে অভিন্ন নিয়ম অনুসরণ করা হয়।বিশ্বের অনেক উন্নত দেশের মতো বর্তমানে ইরানেও বিদেশি নাগরিকদের পাসপোর্টে অ্যারাইভাল ও ডিপার্চার সিল মারা হয় না। এটি শুধু সৌদি নাগরিকদের জন্য করা হয়নি।

সৌদি আরবের মন্ত্রিপরিষদ গতকাল (মঙ্গলবার) এক বৈঠকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয় এবং বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা করা হয়। দেশটির মন্ত্রিপরিষদ অভিযোগ করে, ইরান সফর করে যাওয়া সৌদি নাগরিকদের যাতে শনাক্ত করা না যায় সেজন্য তেহরানে ওই সব নাগরিকদের পাসপোর্টে কোনো সিল মারা হয় না।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।