করোনাভাইরাস মোকাবেলার পণ্য ও সরঞ্জাম রপ্তানি করবে ইরান: প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i79585-করোনাভাইরাস_মোকাবেলার_পণ্য_ও_সরঞ্জাম_রপ্তানি_করবে_ইরান_প্রেসিডেন্ট_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি করোনাভাইরাস মোকাবেলায় দেশের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের আত্মত্যাগ ও সর্বাত্মক প্রচেষ্টার প্রশংসা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৪, ২০২০ ০২:৫০ Asia/Dhaka
  • রুহানি
    রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি করোনাভাইরাস মোকাবেলায় দেশের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের আত্মত্যাগ ও সর্বাত্মক প্রচেষ্টার প্রশংসা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এছাড়া করোনা মহামারীর মধ্যেও যারা দেশের উৎপাদন খাতকে সচল রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানান রুহানি।

তিনি রোববার রাতে মন্ত্রিসভার বৈঠকে আরও বলেন, ইরান করোনাভাইরাস মোকাবেলার সরঞ্জাম ও পণ্য রপ্তানির জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।

এরপরই তিনি এ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।  

ইরানের প্রেসিডেন্ট জনগণের উদ্দেশে বলেন, আপনারা করোনাভাইরাস মোকাবেলায় যেভাবে সহযোগিতা করছেন তা অব্যাহত রাখুন। সবাই স্বাস্থ্য বিধি মেনে চললে দ্রুততম সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও কমিয়ে আনা সম্ভব বলে তিনি জানান।

ইরানের প্রেসিডেন্ট এর আগেও চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে বক্তব্য দিয়েছেন। ইরান সরকার মনে করে, করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীরাই হচ্ছে সম্মুখযোদ্ধা, তাদের সহযোগিতা ছাড়া এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।