আফগান নাগরিকদের নির্যাতনের বিষয়ে ইরানকে জড়িয়ে মার্কিন অভিযোগ 'নিতান্তই কৌতুক'
https://parstoday.ir/bn/news/iran-i79644-আফগান_নাগরিকদের_নির্যাতনের_বিষয়ে_ইরানকে_জড়িয়ে_মার্কিন_অভিযোগ_'নিতান্তই_কৌতুক'
ইরান-আফগান সীমান্তে কিছু আফগান নাগরিককে নির্যাতনের ঘটনায় ইরানি সীমান্তরক্ষীরা জড়িত রয়েছে বলে আমেরিকা যে দাবি করছে তাকে কৌতুক হিসেবে আখ্যায়িত করেছে তেহরান। একইসঙ্গে ইরান বলেছে, আমেরিকার মতো যুদ্ধাপরাধী এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে মদদদাতা দেশের এ ধরনের অভিযোগ করার কোনো নৈতিক অধিকার নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০২০ ১১:৫২ Asia/Dhaka
  • বহু আফগান শিশু ইরানের স্কুলগুলোতে বিনামূল্যে পড়ার সুযোগ পাচ্ছে
    বহু আফগান শিশু ইরানের স্কুলগুলোতে বিনামূল্যে পড়ার সুযোগ পাচ্ছে

ইরান-আফগান সীমান্তে কিছু আফগান নাগরিককে নির্যাতনের ঘটনায় ইরানি সীমান্তরক্ষীরা জড়িত রয়েছে বলে আমেরিকা যে দাবি করছে তাকে কৌতুক হিসেবে আখ্যায়িত করেছে তেহরান। একইসঙ্গে ইরান বলেছে, আমেরিকার মতো যুদ্ধাপরাধী এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে মদদদাতা দেশের এ ধরনের অভিযোগ করার কোনো নৈতিক অধিকার নেই।

গতকাল (রোববার) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অবৈধ অনুপ্রবেশ রুখতে অন্তত ৫৭ আফগান নাগরিককে নির্যাতন করে সীমান্তবর্তী হারিরুদ নদীতে ফেলে দিয়েছে। আফগানিস্তানের দি খামা প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে, এদের মধ্যে অন্তত ২৩ জন নদীতে ডুবে মারা গেছে। এ বিষয়ে তদন্ত শুরু হওয়ার কথা জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্তণালয়। তবে সীমান্তে কিছু আফগান নাগরিককে নির্যাতনের ঘটনায় ইরানি সীমান্তরক্ষীদের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান।

দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস

দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস গতকাল (মঙ্গলবার) এক টুইটার বার্তায় এ ঘটনাকে 'ভয়ানক' হিসেবে আখ্যায়িত করে তার ভাষায় বলেন, এর মাধ্যমে আফগান অভিবাসীদের প্রতি ইরানের অমানবিক আচরণ এবং নির্যাতনের বিষয়টি ফুটে উঠেছে। ওয়েলসের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা টুইট বার্তায় এ ঘটনায় ওয়াশিংটনের অবস্থানের তীব্র জানিয়েছে। টুইট বার্তায় বলা হয়েছে, আফগানিস্তানের হেরাত প্রদেশে আফগান নাগরিকদের প্রতি যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক এবং ইরান এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। কিন্তু এ বিষয়ে মার্কিন সরকার যে অভিযোগ করছে তা নিতান্ত কৌতুক ছাড়া আর কিছুই নয়।#

পার্সটুডে/এমবিএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।