করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ প্রায় ৯৬ হাজার, মৃত্যু ৬৯
https://parstoday.ir/bn/news/iran-i79999-করোনাভাইরাস_ইরানে_এ_পর্যন্ত_সুস্থ_প্রায়_৯৬_হাজার_মৃত্যু_৬৯
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৯৬ হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৮, ২০২০ ১৩:২৩ Asia/Dhaka
  • করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ প্রায় ৯৬ হাজার, মৃত্যু ৬৯

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৯৬ হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

তবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬৯ জন মারা গেছেন। এছাড়া একদিনে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৯৪ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত ইরানে এক লাখ ২২ হাজার ৪৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৬৬১ জন।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন সাত হাজার ৫৭।

গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন। #

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।