ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা মার্কিন হতাশার বহিঃপ্রকাশ: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i80068-ইরানের_ওপর_নতুন_নিষেধাজ্ঞা_মার্কিন_হতাশার_বহিঃপ্রকাশ_মুখপাত্র
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের কর্মকর্তাদের ওপর অপ্রয়োজনীয়, ব্যর্থ এবং পুনরাবৃত্তিমূলক নিষেধাজ্ঞা মার্কিন প্রশাসনের দুর্বলতা, হতাশা এবং দ্বিধাগ্রস্ত হয়ে পড়ার বিষয়টি ফুটে উঠেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০২০ ১১:৩১ Asia/Dhaka
  • ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা মার্কিন হতাশার বহিঃপ্রকাশ: মুখপাত্র

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের কর্মকর্তাদের ওপর অপ্রয়োজনীয়, ব্যর্থ এবং পুনরাবৃত্তিমূলক নিষেধাজ্ঞা মার্কিন প্রশাসনের দুর্বলতা, হতাশা এবং দ্বিধাগ্রস্ত হয়ে পড়ার বিষয়টি ফুটে উঠেছে।

আজ (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেন, মার্কিন নিষেধজ্ঞার আসক্তি আন্তর্জাতিক আইন এবং নিয়ম কানুনের প্রতি ওয়াশিংটনের অবৈধ এবং স্বেচ্ছাচারী আচরণের প্রতিফলন। তিনি বলেন, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ বাহিনীর কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তাদের ওপর নিষ্ফল, পুনরাবৃত্তিমূলক এবং অন্ধ নিষেধাজ্ঞা ইরানি জনগণ ও সরকারের দৃঢ়তা ও সাহস মোকাবেলায় নিচু স্তরের কিছু উপদেষ্টার পরামর্শে পরিচালিত হতাশাগ্রস্ত মার্কিন প্রশাসনের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় । 

মুসাভি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার সাম্প্রতিক নিষেধজ্ঞা জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাবের সুষ্পষ্ট লঙ্ঘন। আমেরিকা যেভাবে একের পর এক আন্তর্জাতিক আইন ভঙ্গ করে যাচ্ছে বিশ্ব সমাজের উচিত দেশটিকে জবাবদিহীতার কাঠ গড়ায় দাঁড় করানো। 

মুখপাত্র মুসাভি আরো বলেন, ইরানের শীর্ষ পর্যায়ের নেতা, আইন ও বিচার বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের নাম নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে প্রমাণ হয়েছে, তেহরানের বিরুদ্ধে আমেরিকার আগের সব নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে।# 

পার্সটুডে/এমবিএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।