মার্কিন কারাগার থেকে মুক্তি পেয়ে ৩ বছর পর দেশে ফিরলেন ইরানি বিজ্ঞানী
https://parstoday.ir/bn/news/iran-i80408-মার্কিন_কারাগার_থেকে_মুক্তি_পেয়ে_৩_বছর_পর_দেশে_ফিরলেন_ইরানি_বিজ্ঞানী
মিথ্যা অভিযোগে তিন বছর আমেরিকার কারাগারে আটক থাকার পর মুক্তি পেয়ে অবশেষে ইরানি বিজ্ঞানী সিরুস আসগারি দেশে ফিরেছেন। তার বিরুদ্ধে আমেরিকা থেকে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত তথ্য ‘চুরি ও তা ইরানে পাচার’ করার অভিযোগ আনা হয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৩, ২০২০ ১৩:৪৮ Asia/Dhaka
  • বুধবার তেহরানে পৌঁছান সিরুস আসগারি
    বুধবার তেহরানে পৌঁছান সিরুস আসগারি

মিথ্যা অভিযোগে তিন বছর আমেরিকার কারাগারে আটক থাকার পর মুক্তি পেয়ে অবশেষে ইরানি বিজ্ঞানী সিরুস আসগারি দেশে ফিরেছেন। তার বিরুদ্ধে আমেরিকা থেকে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত তথ্য ‘চুরি ও তা ইরানে পাচার’ করার অভিযোগ আনা হয়েছিল।

ইরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসগারি আজ (বুধবার) সকালে তেহরান বিমানবন্দরে অবতরণ করেন। মার্কিন সরকার তার আটকাদেশ আরো বাড়াতে চাইলেও তেহরানের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার ফলে তিনি মুক্তি পান। ইরানে আটক একজন মার্কিন নাগরিকের মুক্তির বিনিময়ে আসগারিকে দেশে ফেরত আনা হয়।

ইরানি বিজ্ঞানী সিরুস আসগারি (ফাইল ছবি)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল (মঙ্গলবার) আমেরিকার কারাগার থেকে সিরুস আসগারির মুক্তি পাওয়ার খবর জানিয়েছিলেন।  

সিরুস আসগারিকে ২০১৭ সালে আমেরিকায় আটক করা হয়। সে সময় মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই অভিযোগ করেছিল যে, পাঁচ বছর আগে বিজ্ঞানী আসগারি তার ছাত্রদের সাথে আমেরিকাতে করা একটি প্রজেক্টের গোপন তথ্য শেয়ার করেছিলেন। এরপর মার্কিন আদালতে তার বিরুদ্ধে ভিসা আবেদনের প্রক্রিয়া, নিষেধাজ্ঞা এড়ানোর উপায় এবং ইরানে মার্কিন প্রযুক্তি পাচারের বিষয়ে গোপন তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়েছিল। #

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।