পরীক্ষা-নিরীক্ষা শেষে দশটি হেলিকপ্টার যুক্ত হলো ইরানের সামরিক বাহিনীতে
https://parstoday.ir/bn/news/iran-i80524-পরীক্ষা_নিরীক্ষা_শেষে_দশটি_হেলিকপ্টার_যুক্ত_হলো_ইরানের_সামরিক_বাহিনীতে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক শিল্প কারখানায় তৈরি করা ১০টি হেলিকপ্টারকে দেশের সামরিক বাহিনীর ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। দেশীয় বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি করা হেলিকপ্টারগুলোর ওপর পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৮, ২০২০ ০৬:৫৯ Asia/Dhaka
  • আনুষ্ঠানিকভাবে এসব হেলিকপ্টার উন্মোচন করা হয়েছে
    আনুষ্ঠানিকভাবে এসব হেলিকপ্টার উন্মোচন করা হয়েছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক শিল্প কারখানায় তৈরি করা ১০টি হেলিকপ্টারকে দেশের সামরিক বাহিনীর ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। দেশীয় বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি করা হেলিকপ্টারগুলোর ওপর পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

হেলিকপ্টারগুলো উন্মুক্ত করার জন্য গতকাল (রোববার) একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ইরানের প্রতিরক্ষা উপমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল কাসেম তকি যাদেহ।

ইরানি হেলিকপ্টার

তিনি বলেন, চিনুক-সিএইচ এবং এসএইচ সিরিজের হেলিকপ্টারসহ এমআই-ওয়ান এবং এমআই-সেভেনটিন হেলিকপ্টারের ওপরে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার দক্ষতা অর্জন করেছে ইরান।

ইরানি পুলিশের জন্য ব্যবহৃত হবে এই হেলিকপ্টারটি

১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে সামরিক খাতে ইরান ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছে এবং অনেক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।#

পার্সটুডে/এসআইবি/৮