খুশি হওয়ার কিছু নেই, অচিরেই আপনারা নতিস্বীকার করবেন: যুক্তরাষ্ট্রকে ইরান
-
সাইয়্যেদ আব্বাস মুসাভি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র অচিরেই ইরানি জাতির কাছে নতিস্বীকার করবে। তিনি যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুকের সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় আজ (শুক্রবার) এক টুইটে এ কথা বলেছেন।
ব্রায়ান হুক আল-আরাবিয়া টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির প্রভাবের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুসাভি বলেন, যে সরকারের নীতি হচ্ছে নিজ দেশের নাগরিক অথবা অন্যদেশের মানুষের ঘাড় হাঁটু দিয়ে চেপে ধরা তারাতো সাধারণ মানুষের ওপর চাপ বাড়িয়ে এবং অর্থনৈতিক সন্ত্রাস চালিয়ে খুশি হবেই।
তিনি আরও বলেন, মার্কিন সরকারও এখন বুঝতে পেরেছে অর্থনেতিক সন্ত্রাসবাদের ফলে ইরানি জাতির ঘাড় নয় বরং তাদের নিজেদের হাঁটুই ভেঙে পড়েছে। অচিরেই মার্কিন কর্মকর্তাদেরকে ইরানি জাতির সামনে হাঁটু গেড়ে বসতে হবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।