আমেরিকার নরম প্রস্তাবও নিরাপত্তা পরিষদে উঠতে পারে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i82226-আমেরিকার_নরম_প্রস্তাবও_নিরাপত্তা_পরিষদে_উঠতে_পারে_না_ইরান
জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, তার দেশের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য আমেরিকা আগের প্রস্তাব বদল করে নতুন যে ‘নরম প্রস্তাব’ দিয়েছে তাতে কোনো পার্থক্য নেই। তিনি জোর দিয়ে বলেন, দুটি প্রস্তাবের কোনটিই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উঠতে পারে না কারণ সবই নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৩, ২০২০ ০৯:১৫ Asia/Dhaka
  • মাজিদ তাখতে রাভাঞ্চি
    মাজিদ তাখতে রাভাঞ্চি

জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, তার দেশের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য আমেরিকা আগের প্রস্তাব বদল করে নতুন যে ‘নরম প্রস্তাব’ দিয়েছে তাতে কোনো পার্থক্য নেই। তিনি জোর দিয়ে বলেন, দুটি প্রস্তাবের কোনটিই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উঠতে পারে না কারণ সবই নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন।

ইরানের এ প্রতিনিধি জোর দিয়ে বলেন, তিনি আশাবাদী যে, আমেরিকার বেআইনি এ প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রত্যাখ্যান করবে। গতকাল (বুধবার) মাজিদ তাখতে রাভাঞ্চি তার টুইটার একাউন্টে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন। এর আগে আমেরিকা ইরান-বিরোধী আগের প্রস্তাব থেকে সরে আসে এবং নিরাপত্তা পরিষদের সমর্থন পাওয়ার জন্য নতুন একটি তুলনামূলক নরম প্রস্তাবের খসড়া দিয়েছে।

ইরানের বিরুদ্ধে ২০০৬/২০০৭ সালে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে তা অুনমোদন দেয়া হয়। এ প্রস্তাবের আওতায় আগামী ১৮ অক্টোবর অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখর জন্য আমেরিকা জোর প্রচেষ্টা চালাচ্ছে।

আগের প্রস্তাব থেকে আমেরিকার সরে যাওয়া প্রসঙ্গে রাভাঞ্চি বলেছেন, নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের বকা খেয়ে আমেরিকা পিছু হটতে বাধ্য হয়েছে কিন্তু নতুন এ প্রস্তাব আর আগের প্রস্তাবের মধ্যে কোনো পার্থক্য নেই। সবই ইরানের বিরুদ্ধে বেআইনিভাবে নিষেধাজ্ঞা বহাল রাখার ব্যবস্থা। নিরাপত্তা পরিষদ আমেরিকার প্রস্তাব গ্রহণ করবে না।#  

পার্সটুডে/এসআইবি/১৩