'প্রিয়জন দিন দিন বেশ শ্রোতাপ্রিয় হয়ে উঠছে'
আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। নিয়মিতভাবে আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠানগুলি শুনছি এবং মতামত জানিয়ে পত্র প্রেরণ করছি আপনাদের বরাবরে।
নতুন আঙ্গিকে ঢেলে সাজানো চিঠিপত্রের জবাবের আসর 'প্রিয়জন' দিন দিন বেশ শ্রোতাপ্রিয় হয়ে উঠছে। এতে নিয়মিতভাবে স্থান পাচ্ছে বেশি বেশি শ্রোতার চিঠির জবাব এবং মতামত। থাকছে প্রায় প্রতিটি আসরেই সাক্ষাৎকার। এর সঙ্গে আবার যুক্ত হচ্ছে মাসিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন। আমার বিশ্বাস এ ঘোষণার পর শ্রোতারা আরো বেশি উৎসাহী হবে রেডিও তেহরানের প্রতি। বৃদ্ধি পাবে চিঠির সংখ্যাও। আর তাই, অবশ্য অবশ্যই আপনাদের 'প্রিয়জন'-এর আসরের সময়ও কিন্তু বৃদ্ধি করতে হবে।
গত ২৪শে জুলাইয়ের "প্রিয়জন" এর আসরটি দারুণভাবে উপভোগ করলাম। এতে ছিল বেশ কয়েকজন নিয়মিত শ্রোতার চিঠির জবাব, মতামত এবং প্রাপ্তিস্বীকার। ছিল আমার চিঠিরও জবাব। সাক্ষাৎকার পর্বে শুনলাম ঝিনাইদহের প্রবীণ শ্রোতাবন্ধু এস, এম, ছবেদ আলী ভাইয়ের সাক্ষাৎকার। সবমিলিয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে ২৪শে জুলাইয়ের আসরটি।
এইদিন আরো শুনলাম সাক্ষাৎকারভিত্তিক পরিবেশনা "আলাপন"। আলোচ্য বিষয় ছিলো- জামায়াত-বিএনপি সম্পর্ক। আর এ বিষয়ের ওপর বলেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক নেতা ও রাজনৈতিক ভাষ্যকার মঞ্জুরুল আহসান বুলবুল। ভালো লেগেছে তার সাক্ষাৎকারটিও। অজস্র ধন্যবাদ রেডিও তেহরানকে এই দিনের পরিবেশনার জন্য।
আপনারা সবাই ভালো সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন এই কামনায় আজ এখানেই ইতি টানলাম।
শুভেচ্ছান্তে-
মো. সাইফুল ইসলাম
গ্রাম- পুরান বগুড়া, চাঁদনী বাজার, বগুড়া-৫৮০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।