রেডিও তেহরান অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৫)
https://parstoday.ir/bn/news/iran-i83584-রেডিও_তেহরান_অনলাইন_কুইজ_প্রতিযোগিতা_(পর্ব_৫)
রেডিও তেহরান আয়োজিত মাসিক 'অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৫)'-এর উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ অক্টোবর-২০২০।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৪, ২০২০ ১৩:৫৭ Asia/Dhaka
  • রেডিও তেহরান অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৫)

রেডিও তেহরান আয়োজিত মাসিক 'অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৫)'-এর উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ অক্টোবর-২০২০।

প্রশ্নমালা:

প্রশ্ন-১. আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ইরানের প্রথম গাইডেড রকেটের নাম কী?

প্রশ্ন-২. শহীদ-সম্রাট হযরত ইমাম হুসাইন (আ.)-এর) শাহাদাতের চেহলাম বার্ষিকী আরবী কোন মাসের কত তারিখে পালিত হয়?

প্রশ্ন- ৩. ১৯৮২ সালের ২২ মার্চ ইরানি যোদ্ধারা ইরাকের বিরুদ্ধে চারটি ধাপে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটির নাম কী?

নিয়মাবলি:

১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। সেইসঙ্গে একটি ছবি পাঠাতে হবে।

২. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।

৩. ইমেইলে সাবজেক্টের ঘরে 'অনলাইন কুইজ প্রতিযোগিতা-৫' লিখতে হবে।

৪. উত্তর পাঠানোর ঠিকানা: [email protected] 

৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে পাঁচজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের নাম ও ঠিকানা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪