ইরান কখনো আত্মসমর্পণ করবে না: মাসুদ পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i163034-ইরান_কখনো_আত্মসমর্পণ_করবে_না_মাসুদ_পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, আমাদের জনগণ জোর-জবরদস্তি ও দাদাগিরির কাছে মাথা নত করে না; ইরান কখনো আত্মসমর্পণ করবে না।
(last modified 2026-09-13T05:09:46+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১১:০৭ Asia/Dhaka
  • ইরান কখনো আত্মসমর্পণ করবে না: মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, আমাদের জনগণ জোর-জবরদস্তি ও দাদাগিরির কাছে মাথা নত করে না; ইরান কখনো আত্মসমর্পণ করবে না।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন: "আমেরিকানরা যদি যুদ্ধবাজ হয়, তাহলে তাদের আমাদের সাহসী সামরিক বাহিনীর মুখোমুখি হতে দিন।"

তিনি আরও লিখেছেন: তারা কেন বেসামরিক অবকাঠামো, খাদ্য সম্পদ ও জনগণের জীবিকার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে? যদি তাদের মধ্যে মানবতার ছিটেফোঁটাও থেকে থাকে, তাহলে কেন তারা জনগণের পানি, খাদ্য ও ওষুধের প্রাপ্তি বন্ধ করে দিচ্ছে?"

পার্সটুডে/এমএএআর/১৩