ট্রাম্পের সময় পরমাণু নিরাপত্তা ঝুঁকি বেড়েছে: আইএইএ
https://parstoday.ir/bn/news/iran-i85386-ট্রাম্পের_সময়_পরমাণু_নিরাপত্তা_ঝুঁকি_বেড়েছে_আইএইএ
আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের মহাপরিচালক রাফায়েল মারিয়োনো গ্রোসি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বিশ্বে পরমাণু নিরাপত্তার ঝুঁকি বেড়েছে এবং বিশ্ব অনেক বেশি বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে। ক্ষমতা গ্রহণের পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনা শুরুর জন্য তিনি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২০ ০৯:২০ Asia/Dhaka
  • রাফায়েল মারিয়োনো গ্রোসি
    রাফায়েল মারিয়োনো গ্রোসি

আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের মহাপরিচালক রাফায়েল মারিয়োনো গ্রোসি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বিশ্বে পরমাণু নিরাপত্তার ঝুঁকি বেড়েছে এবং বিশ্ব অনেক বেশি বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে। ক্ষমতা গ্রহণের পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনা শুরুর জন্য তিনি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান।  

মারিয়ানো বলেন, ইরান নিজের মতো তার পরমাণু কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন, পরমাণু সমঝোতা বিচ্ছিন্নভাবে কার্যকর হবে না। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য ও জার্মানির সঙ্গে একটি কাঠামোর আওতায় সই হয়েছিল। আপনাদের মনে আছে যে, ২০১৮ সালে আমেরিকা সেই সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে  নিয়েছে। জবাবে ইরানও ধীরে ধীরে পরমাণু সমঝোতার সঙ্গে সহযোগিতা কমিয়ে দিয়েছে।

জো বাইডেনের প্রতি রাফায়েল মারিয়োনোর বার্তা কী -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মনে করি তিনি কী করতে চান তার ইঙ্গিত দিয়েছেন। তবে এরইমধ্যে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে নতুন করে আলোচনা শুরু করতে গেলে নতুন পরিস্থিতির আলোকেই তা করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১৭