সম্পূরক প্রটোকল বাস্তবায়ন সকাল থেকেই স্থগিত হয়ে গেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i87812-সম্পূরক_প্রটোকল_বাস্তবায়ন_সকাল_থেকেই_স্থগিত_হয়ে_গেছে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সংসদের আইন মেনে এনপিটির সম্পূরক প্রটোকলের বাস্তবায়ন স্থগিত করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল থেকে বাস্তবায়ন স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ১৬:০০ Asia/Dhaka
  • জারিফ
    জারিফ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সংসদের আইন মেনে এনপিটির সম্পূরক প্রটোকলের বাস্তবায়ন স্থগিত করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল থেকে বাস্তবায়ন স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আরও আগেই আইএইএ-কে জানিয়েছিলাম যে ২৩ ফেব্রুয়ারি সকাল থেকে সম্পূরক প্রকোটলের বাস্থবায়ন স্থগিত হয়ে যাবে। সেটা সকাল থেকে শুরু হয়েছে।

সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিতের অর্থ হচ্ছে, আইএইএর পরিদর্শকরা পূর্ব ঘোষণা ছাড়া আর ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবেন না। তবে ইরান আগের মতো দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত সেফগার্ড এগ্রিমেন্ট পুরোপুরি মেনে চলবে

জারিফ বলেন, ইউরোপীয়রা নানা দাবি করলেও তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি। ইউরোপীয়রা পরমাণু সমঝোতায় সই করলেও তাদের সব কোম্পানি ইরান থেকে চলে গেছে। ইউরোপের সরকারগুলো তাদের কোম্পানিগুলোকে ইরানে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে কোনো সহযোগিতা করেনি। তারাও পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে।

অতিথি রাষ্ট্র হিসেবে আমেরিকাকে নিয়ে একটি যৌথ বৈঠকে বসার ইউরোপীয় প্রস্তাব প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠকে বসব না, কারণ তারা এখন আর পরমাণু সমঝোতার সদস্য নয়।# 

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।