আমেরিকাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে: ইরানি প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i96756-আমেরিকাকে_অবশ্যই_জবাবদিহিতার_আওতায়_আনতে_হবে_ইরানি_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘনের জন্য আমেরিকাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। মার্কিন হত্যা, নির্যাতন, দখলদারিত্ব এবং ধ্বংসযজ্ঞের কারণে আফগানিস্তানের বহু সংখ্যক নারী ও শিশু মর্মবেদনা বয়ে বেড়াচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২১ ১৭:৩৫ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি
    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘনের জন্য আমেরিকাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। মার্কিন হত্যা, নির্যাতন, দখলদারিত্ব এবং ধ্বংসযজ্ঞের কারণে আফগানিস্তানের বহু সংখ্যক নারী ও শিশু মর্মবেদনা বয়ে বেড়াচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

আজ (বুধবার) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রায়িসি বলেন, গত ২০ বছর ধরে আফগানিস্তানে যা কিছু ঘটেছে তা একান্তই মার্কিনিদের মানবাধিকার লঙ্ঘনের নমুনা। এই সময়ে আফগানিস্তানে বহুসংখ্যক নারী ও শিশু হতাহত কিংবা পঙ্গু হয়েছেন।

মার্কিন বোমা হামলায় ধ্বংস হয়ে যাওয়া ঘর-বাড়ির স্থান পরিষ্কার করছেন লোকজন (ফাইল ফটো)

প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, “আমরা যদি শুধুমাত্র আফগানিস্তানের নারী ও শিশুদের হত্যা, আহত হওয়া কিংবা পঙ্গু হওয়ার ঘটনাকে বিবেচনায় নিই তাহলে দেখব যে, এই দেশটিতে মার্কিন বাহিনী কি ধরনের বিপর্যয় ঘটিয়েছে।”

ইরানি প্রেসিডেন্ট বলেন, আফগান যুদ্ধ এই কথাই প্রমাণ দিচ্ছে যে, মার্কিন বাহিনী বিশ্বের যেখানে গেছে সেখানে নিরাপত্তা দেয়ার পরিবর্তে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা বিনষ্ট করেছে।#

পার্সটুডে/এসআইবি/১