সীমান্তের কাছে ইসরাইলের উপস্থিতি মেনে নেব না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i98488-সীমান্তের_কাছে_ইসরাইলের_উপস্থিতি_মেনে_নেব_না_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ইরানের সীমান্তের কাছে ইসরাইলের কোনো ধরণের উপস্থিতি সহ্য করা হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১১, ২০২১ ১৩:৩৫ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ইরানের সীমান্তের কাছে ইসরাইলের কোনো ধরণের উপস্থিতি সহ্য করা হবে না।

তিনি আজ সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে আরও বলেন, ইসরাইলের উপস্থিতি মানেই অনিরাপত্তা,অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদ।

কাস্পিয়ান সাগরে আজারবাইজানের মহড়া প্রসঙ্গে তিনি বলেন, কিছু ঘটনা আঞ্চলিক পরিস্থিতিকে সংবেদনশীল করে তুলেছে। আঞ্চলিক পরিস্থিতিকে অনুধাবন এবং কাস্পিয়ান সাগর সংক্রান্ত নীতিমালা মেনে চলাটা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আলোচনায় দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় গুরুত্ব পাচ্ছে। আলোচনার বিষয়বস্তু আপাতত সবার কাছে প্রকাশ করা হবে না। 

ভিয়েনায় পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনায় ইরান ফিরে যাবে বলেও তিনি জানান। খাতিবজাদে বলেন, ভিয়েনায় নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না।

এর  আগে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, ভিয়েনা আলোচনা আবারও শুরু হবে। সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেই কেবল ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করবে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।