‘ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পরিবেশিত রংধনু আসরটি এ বছরের সেরা অনুষ্ঠান’
https://parstoday.ir/bn/news/iran-i98976-ঈদে_মিলাদুন্নবী_(সা.)_উপলক্ষে_পরিবেশিত_রংধনু_আসরটি_এ_বছরের_সেরা_অনুষ্ঠান’
মহাশয়, পত্রের প্রারম্ভেই ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রেডিও তেহরানের সকল কর্মকর্তা, কলা-কুশলী ও বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গতকাল (২১ অক্টোবর) অধিবেশনে আশরাফুর রহমানের গ্রন্থনা ও প্রয়োজনায় এবং গাজী আব্দুর রশিদ ও আক্তার জাহান-এর উপস্থাপনায় রংধনু অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করলাম। আমার মতে, গুণগতমান অনুযায়ী এটি এ বছরের সেরা রংধনু অনুষ্ঠানগুলোর একটি। যার তুলনা ভাষায় বর্ণনা করা খুবই কঠিন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২২, ২০২১ ১০:৫১ Asia/Dhaka
  • ‘ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পরিবেশিত রংধনু আসরটি এ বছরের সেরা অনুষ্ঠান’

মহাশয়, পত্রের প্রারম্ভেই ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রেডিও তেহরানের সকল কর্মকর্তা, কলা-কুশলী ও বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গতকাল (২১ অক্টোবর) অধিবেশনে আশরাফুর রহমানের গ্রন্থনা ও প্রয়োজনায় এবং গাজী আব্দুর রশিদ ও আক্তার জাহান-এর উপস্থাপনায় রংধনু অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করলাম। আমার মতে, গুণগতমান অনুযায়ী এটি এ বছরের সেরা রংধনু অনুষ্ঠানগুলোর একটি। যার তুলনা ভাষায় বর্ণনা করা খুবই কঠিন।

অয়ন, তাসমিয়া, ইরফান ও অনাহিতার সাবলীল অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি আলাদা মাত্রা পায়। বাংলাদেশের শিশু শিল্পীর রাইশার কণ্ঠে ‘তোরা দেখে যা আমিনা মায়ের কোলে’ গানটি মন ছুঁয়ে গেছে।

বিশ্বনবী কেন প্রিয়- অয়ন, তাসমিয়া ও ইরফান যেভাবে তার কারণ বর্ণনা করেছে তা আমাদের মুগ্ধ করেছে বৈকি! সেইসাথে অয়ন ও তাসমিয়ার কণ্ঠে বাংলা কবিতা আবৃত্তি এবং অনাহিতার কণ্ঠে ইরানের কবি শেখ সাদীর ফার্সি কবিতা আবৃত্তি দারুণ লেগেছে। কবিতাটির বাংলা অনুবাদ করে দেন উপস্থাপিকা আক্তার জাহান।

ইরফানুল হক-এর কণ্ঠে আরবি নাতে রাসুলটিও ছিল দারুণ উপভোগ্য। যেভাবে সুন্দরভাবে অনুষ্ঠানটিকে আশরাফুর রহমান ভাই সাজিয়েছেন তার প্রশংসা করবার ভাষা আমার জানা নেই। সুন্দর এই অনুষ্ঠান আমাদের উপহার দেবার জন্য আশরাফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ইরান ও বাংলাদেশের বন্ধু অয়ন, তাসমিয়া, ইরফান ও অনাহিতাকে। গাজী আব্দুর রশিদ ও আকতার জাহানের সুমিষ্ট কণ্ঠে পরিবেশিত রংধনুর এ আসরটি সত্যিই এক স্বার্থক প্রয়াস।

ধন্যবাদান্তে
বিধান চন্দ্র সান্যাল
ঢাকা কলোনী, বালুরঘাট
দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।