-
২০২২ সালে দুর্ঘটনা বেড়েছে ২৯ শতাংশ: জাতীয় দুর্যোগ বললেন বিশেষজ্ঞরা
জানুয়ারি ০৫, ২০২৩ ১৫:৩৬২০২১ সালের তুলনায় ২০২২ সালে সারা দেশে দুর্ঘটনার হার ২৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। সংগঠনটি তাদের এক প্রতিবেদনে জানায়, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সড়ক, নৌ ও রেলপথে মোট ৭০২৪টি দুর্ঘটনা ঘটেছে। এর আগের বছর ২০২১ সালে ঘটেছে ৪৯৮৩টি। অর্থাৎ, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দুর্ঘটনা বেড়েছে ২০৪১টি। শতাংশ হিসেবে যা ২৯ শতাংশ।
-
আকসা মসজিদ অবমাননা: নিরাপত্তা পরিষদে নিন্দা জানানোর আহ্বান
জানুয়ারি ০৫, ২০২৩ ১৫:১৮আল-আকসা মসজিদের অবমাননার বিরুদ্ধে নিন্দা জানানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে মুসলিম ও আরব দেশগুলো। সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের নয়া অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতমার বিন গাভির সেনা সহায়তা নিয়ে আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে। বিন গাভিরের ওই পদক্ষেপকে উস্কানিমূলক এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছে মুসলিম ও আরব দেশগুলো।
-
রেডিও তেহরান শেয়ারার পুরস্কার (জুলাই-ডিসেম্বর) বিজয়ীদের নাম ঘোষণা
জানুয়ারি ০৫, ২০২৩ ১৫:১৭২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ/পেইজে রেডিও তেহরানের লাইভ স্ট্রিমিং ও পার্সটুডে ডটকমের সংবাদ/অনুষ্ঠানের লিংক শেয়ারকারী শীর্ষ ছয়জনের নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
-
'বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ ইস্যুতে বাংলাকে বদনাম করা হচ্ছে'
জানুয়ারি ০৫, ২০২৩ ১৫:০৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে বাংলাকে বদনাম করা হচ্ছে বলে মন্তব্য করেছেন।
-
সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু করতে তেহরান প্রস্তুত: ইরানের ভাইস প্রেসিডেন্ট
জানুয়ারি ০৫, ২০২৩ ১৪:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইয়্যেদ মোহাম্মাদ হোসাইনি বলেছেন, সৌদি আরবের সঙ্গে আবারও আলোচনা শুরু করতে তেহরান প্রস্তুত রয়েছে।
-
'কাসেম সোলাইমানির দেখানো পথ মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামীদের জন্য আলোকবর্তিকা'
জানুয়ারি ০৫, ২০২৩ ১২:৩৮মহাশয়, ৩ জানুয়ারি বিপ্লবী প্রাণপুরুষ কাসেম সোলাইমানির তৃতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে রেডিও তেহরান পরিবেশিত আখতার জাহান এবং রেজওয়ান হোসেন উপস্থাপিত বিশেষ পরিবেশনাটি খুবই ভালো লেগেছে। শুধু ভালো লেগেছে বললে কম বলা হবে; অনুষ্ঠানটি আমাদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করেছে এবং চোখে অশ্রু বিসর্জন দিতে বাধ্য করেছে।
-
পররাষ্ট্রনীতি পরিবর্তনের ঘোষণা দিলেন নেতানিয়াহু
জানুয়ারি ০৫, ২০২৩ ০৮:৩৫ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার সরকার জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে এবং এজন্য পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা হবে।
-
ইরানের মহাকাশ শিল্পের অর্জন প্রমাণ করে পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে
জানুয়ারি ০৫, ২০২৩ ০৮:৩১ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, দেশের মহাকাশ শিল্পগুলোর অর্জন দেখলে একথা পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইরানকে একঘরে করার চক্রান্ত সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
-
স্পিকার নির্বাচন নিয়ে বিব্রতকর অবস্থায় মার্কিন কংগ্রেস, অধিবেশন আবার মুলতুবি
জানুয়ারি ০৫, ২০২৩ ০৮:২১ষষ্ঠবারের ভোট গ্রহণের পরও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচন করা যায়নি। এ নিয়ে চরম বিব্রতকর অবস্থায় পড়েছে মার্কিন কংগ্রেস।
-
প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে বৈঠক করলেন আমিরাতি পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ০৫, ২০২৩ ০৬:৫৫সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল- নাহিয়ান সিরিয়া সফর করেছেন এবং এবং রাজধানীর দামেস্কে প্রেসিডেন্ট বাসার আসাদের সঙ্গে বৈঠক করেন।