-
ইরানের কাছে আঘাতপ্রাপ্ত শত্রুরা হাইব্রিড যুদ্ধ শুরু করেছে: রায়িসি
নভেম্বর ২১, ২০২২ ০৬:১৫ইরানে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানানোয় আমেরিকা ও কিছু ইউরোপীয় দেশের তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, এ ধরনের সমর্থন পশ্চিমা দেশগুলোর স্বার্থ রক্ষা করবে না। তিনি রোববার তেহরানে মন্ত্রিসভার বৈঠকে দেয়া এক বক্তৃতায় এ সমালোচনা করেন।
-
ইস্ফাহানে নিরাপত্তা বাহিনীর শহীদ তিন সদস্যের গণদাফন অনুষ্ঠিত
নভেম্বর ২০, ২০২২ ১৯:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইস্ফাহান শহরে নিরাপত্তা বাহিনীর শহীদ তিন সদস্যের গণ দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার ওই দাফন অনুষ্ঠান সম্পন্ন হয় এবং এতে হাজার হাজার মানুষ অংশ নিয়ে শহীদ এসব নিরাপত্তা কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি তারা সব ধরনের সন্ত্রাসী তৎপরতা এবং সহিংসতার নিন্দা জানান।
-
কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আরব ঐতিহ্যের ছোঁঁয়া
নভেম্বর ২০, ২০২২ ১৯:২৬দোহার আল বায়েত স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল কাতার বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই আরবের ঐতিহ্যকে তুলে ধরা হয়। মাঠেই আনা হয় দেশটির এক সময়ের প্রধান বাহন উট।
-
ইরান ও রাশিয়া ড্রোন চুক্তি করেছে: ওয়াশিংটন পোস্ট
নভেম্বর ২০, ২০২২ ১৬:৫৭রাশিয়া এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের প্রতিরক্ষা সম্পর্ক আরো জোরদার করেছে। এর অংশ হিসেবে দুদেশ একটি চুক্তি করেছে যার আওতায় ইরানের নকশাকৃত ড্রোন রাশিয়ায় তৈরি হবে যা ইউক্রেনে ব্যবহার করা হবে। পশ্চিমা কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা আমেরিকার প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টকে একথা বলেছেন।
-
অবৈধ অস্ত্রশস্ত্র ও বোমা বারুদে পশ্চিমবঙ্গ ভরে গেছে: দিলীপ ঘোষ
নভেম্বর ২০, ২০২২ ১৬:২৫ভারতে বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, অবৈধ অস্ত্রশস্ত্র ও বোমা-বারুদে সারা পশ্চিমবঙ্গ ভরে গেছে। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।
-
সিরিয়ায় তুর্কি হামলায় ৯ বেসামরিক ব্যক্তি ও বহু সরকারি সেনা নিহত
নভেম্বর ২০, ২০২২ ১৬:২১সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি বিমান হামলায় অন্তত নয় জন বেসামরিক ব্যক্তি ও কয়েক জন সেনা নিহত হয়েছেন।
-
গুজরাটে মুসলিম ভোট বিভাজন হলে সুবিধা পেতে পারে বিজেপি
নভেম্বর ২০, ২০২২ ১৪:৪৩ভারতের গুজরাটে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে মুসলিমরা কাকে সমর্থন করবে, তা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। ১৮২ আসন সমন্বিত গুজরাটে আগামী ১ ও ৫ ডিসেম্বর রাজ্যটিতে দুই পর্বে ভোটগ্রহণ করা হবে। ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর।
-
লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে সৌদি আরব: হিজবুল্লাহ
নভেম্বর ২০, ২০২২ ১৪:২৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য শেইখ নাবিল কাউক বলেছেন, লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে সৌদি হস্তক্ষেপ হচ্ছে সবচেয়ে খারাপ হস্তক্ষেপ।
-
নিয়ন্ত্রণহীন গতির কারণেই মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু বাড়ছে
নভেম্বর ২০, ২০২২ ১৪:২৩বাংলাদেশে চলতি বছরের প্রথম দশ মাসে (জানুয়ারি থেকে অক্টোবর) মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে ৭৬৪ জন শিক্ষার্থী। আজ (রোববার) রাজধানী ঢাকায় রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
-
মার্কিন অপরাধ আড়াল করতেই ইরানবিরোধী প্রচার চালানো হচ্ছে: মুখপাত্র
নভেম্বর ২০, ২০২২ ১৪:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি চাফি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার অপরাধ আড়াল করতেই ইসলামি ইরানের বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ চালাচ্ছে এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে।