-
ফিফা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দ্রুততম ও উন্নত প্রযুক্তির বল 'আল রিহলা'
নভেম্বর ১৬, ২০২২ ১২:১৫ফিফা বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবার সবচেয়ে আধুনিক ও উন্নত প্রযুক্তির বল দিয়ে খেলা হবে। 'আল রিহলা' নামে দুর্দান্ত এই বলটি বিশ্বকাপের ১৪ তম ম্যাচ বল। ইতিহাস এবং আধুনিকতার মেলবন্ধনে তৈরি করা হয়েছে এই ফুটবলটি।
-
নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের কণ্ঠস্বর পৌঁছে যাবে গোটা বিশ্বে: আইআরআইবি প্রধান
নভেম্বর ১৬, ২০২২ ১২:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র প্রধান ড. পেইমান জেবেলি বলেছেন, শত্রুদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামি ইরানের কণ্ঠস্বর বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রেসটিভি'র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে।
-
পোল্যান্ডে আঘাত করা ক্ষেপণাস্ত্র ছিল ইউক্রেনের: এপি’র রিপোর্ট
নভেম্বর ১৬, ২০২২ ১১:৫৮গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় পোল্যান্ডের ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেটি রাশিয়ার নয় বরং ইউক্রেনের ছিল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি-কে একথা বলেছেন আমেরিকার অন্তত তিনজন কর্মকর্তা।
-
ইউরোপকে অগঠনমূলক পন্থা বন্ধ করতে হবে: আমির আবদুল্লাহিয়ান
নভেম্বর ১৬, ২০২২ ১১:৪৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ইউরোপের উচিত অগঠনমূলক পন্থা বন্ধ করা। আইএইএ'র নির্বাহী পরিষদের বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব পাসের জন্য ইউরোপীয় পক্ষগুলো চেষ্টা চালাচ্ছে। তারই প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ওই মন্তব্য করেন।
-
ঘোষণাটি দিয়েই দিলেন ডোনাল্ড ট্রাম্প
নভেম্বর ১৬, ২০২২ ১০:৪৮শেষ পর্যন্ত ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (মঙ্গলবার) রাতে ট্রাম্পের একজন সহকারী মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনে এ সম্পর্কিত কাগজপত্র জমা দিয়েছেন।
-
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার পর ন্যাটোর জরুরি বৈঠক ডেকেছেন বাইডেন
নভেম্বর ১৬, ২০২২ ১০:২৯ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে রাশিয়ার কথিত ক্ষেপণাস্ত্র হামলার পর ন্যাটো জোটের জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়ে তদন্ত করতে সর্বোচ্চ সহযোগিতা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
-
ইউক্রেনের ওপর রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা
নভেম্বর ১৬, ২০২২ ০৯:৫১ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল (মঙ্গলবার) রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে মূলত এই হামলা চালায়।
-
জাতিসংঘে ইউক্রেন সংক্রান্ত প্রস্তাবের বিপক্ষে কেন ভোট দিল ইরান
নভেম্বর ১৬, ২০২২ ০৫:৪৪জাতিসংঘের সাধারণ পরিষদে ‘ইউক্রেনের ওপর আগ্রাসনের ক্ষতিপূরণ ও প্রতিকার’ শীর্ষক একটি প্রস্তাব পাস হয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় সময় সোমবার সাধারণ পরিষদের ১৯৩টি দেশের মধ্যে ৯৪টি দেশ প্রস্তাবের পক্ষে এবং ১৪টি দেশ বিপক্ষে ভোট দেয়। ইরান প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে ভোট দানে বিরত ছিল ৭৩টি দেশ যাদের অন্যতম ছিল বাংলাদেশ।
-
রাশিয়াকে ধ্বংস করে ফেলতে চায় আমেরিকা: সর্বোচ্চ রুশ নিরাপত্তা কর্মকর্তা
নভেম্বর ১৬, ২০২২ ০৫:২০আমেরিকা রাশিয়াকে দুর্বল করার পাশাপাশি দেশটিকে ধ্বংস করে দিতে চায় বলে সতর্কবাণী উচ্চারণ করেছেন সর্বোচ্চ রুশ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই প্যাতরুশেভ। তিনি গতকাল (মঙ্গলবার) ব্রাইয়ানস্ক শহরে একটি উচ্চ পর্যায়ের সরকারি বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
পোল্যান্ডের গ্রামে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর প্রত্যাখ্যান করল মস্কো
নভেম্বর ১৬, ২০২২ ০৪:১৭রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্ত পেরিয়ে পোল্যান্ডের একটি গ্রামে আঘাত হেনেছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো ব্যাপকভাবে যে খবর প্রচার করেছে মস্কো তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, “রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূমিতে আঘাত হেনেছে বলে পোলিশ গণমাধ্যম ও কর্মকর্তারা যে বিবৃতি দিয়েছেন তা ইচ্ছাকৃত উস্কানি ছাড়া আর কিছু নয় যার উদ্দেশ্য পরিস্থিতিকে আরো উত্তেজনাকর করে তোলা।”