সর্বশেষ খবর
  • আলোচনার জন্য ইউক্রেনের দেয়া শর্ত অবাস্তব: রাশিয়া

    আলোচনার জন্য ইউক্রেনের দেয়া শর্ত অবাস্তব: রাশিয়া

    নভেম্বর ১৫, ২০২২ ১৬:৪৮

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সের্গেই ল্যাভরভ বলেছেন, শান্তি আলোচনার জন্য ইউক্রেন যে শর্ত দিচ্ছে তা অবাস্তব এবং অপর্যাপ্ত। মালয়েশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। তবে, রাশিয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করছে না বলে মন্তব্য করেন ল্যাভরভ।

  • গুজরাট বিধানসভা নির্বাচনে এ পর্যন্ত ৫০০ প্রার্থীর মধ্যে মুসলিম মাত্র ৮ জন

    গুজরাট বিধানসভা নির্বাচনে এ পর্যন্ত ৫০০ প্রার্থীর মধ্যে মুসলিম মাত্র ৮ জন

    নভেম্বর ১৫, ২০২২ ১৬:৪৬

    ভারতের গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন দলের পক্ষ থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫০০ প্রার্থীর নাম ঘোষণা করা হলেও তাদের মধ্যে মাত্র ৮ জন মুসলিম প্রার্থীকে সুযোগ দেওয়া হয়েছে। আগামী ১ ও ৫ ডিসেম্বর রাজ্যটিতে দুই পর্বে ভোটগ্রহণ করা হবে। ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর।

  • তমব্রু সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহত: বিশ্লেষকের প্রতিক্রিয়া

    তমব্রু সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহত: বিশ্লেষকের প্রতিক্রিয়া

    নভেম্বর ১৫, ২০২২ ১৬:০৯

    বাংলাদেশের বান্দরবান জেলার তমব্রু সীমান্তে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) একজন কর্মকর্তা নিহত এবং র‍্যাবের এক কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

  • ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে অ্যামাজন

    ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে অ্যামাজন

    নভেম্বর ১৫, ২০২২ ১৫:৪৬

    মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যামাজন বড় ধরনের ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। করপোরেট ও প্রযুক্তি খাতের প্রায় ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হতে পারে। অ্যামাজনের এ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে মার্কিন প্রভাবশালী পত্রিকা দ্যা নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

  • ইরানের প্রেসটিভিসহ আরো ২৯ কর্মকর্তা ও ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউ'র নিষেধাজ্ঞার নেপথ্যে

    ইরানের প্রেসটিভিসহ আরো ২৯ কর্মকর্তা ও ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউ'র নিষেধাজ্ঞার নেপথ্যে

    নভেম্বর ১৫, ২০২২ ১৫:২০

    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ব্রিটেন ইরানের ২৯ কর্মকর্তা ও ২৪ ঘণ্টার ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিসহ তিনটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এদের মধ্যে ইরানের যোগাযোগমন্ত্রী ঈসা জরেপুরও রয়েছেন। স্বাধীন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে বিদেশি উস্কানিতে সৃষ্ট সাম্প্রতিক সহিংসতার সময় কথিত ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

  • বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চায়, সিদ্ধান্ত জানাবে ডিএমপি

    বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চায়, সিদ্ধান্ত জানাবে ডিএমপি

    নভেম্বর ১৫, ২০২২ ১৫:০৮

    আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায় বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি। সমাবেশের অনুমতি পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

  • ইরান থেকে তেল কেনার জন্য আলোচনা করছে জার্মানি

    ইরান থেকে তেল কেনার জন্য আলোচনা করছে জার্মানি

    নভেম্বর ১৫, ২০২২ ১৫:০৫

    জার্মানির আধা-রাষ্ট্রয়াত্ত ব্যাংক এল বি বি ডাবলিউ’র  প্রধান অর্থনীতিবিদ বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কাছ থেকে অপরিশোধিত তেল কেনার ব্যাপারে জার্মানি আলোচনা করছেন

  • হোটেল ভাড়া নিলেও খুশি হতেন ডোনাল্ড ট্রাম্প!

    হোটেল ভাড়া নিলেও খুশি হতেন ডোনাল্ড ট্রাম্প!

    নভেম্বর ১৫, ২০২২ ১৪:৫০

    মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নানা উপায়ে খুশি করার চেষ্টা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। কেউ কেউ তাকে উপঢৌকন দিয়েছেন, কেউ কেউ আবার ট্রাম্পের মালিকানাধীন হোটেল ভাড়া নিয়ে তাকে খুশি করতে চেয়েছেন।

  • ভারতে ৫১ জন এমপি এবং ৭১ জন বিধায়কের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা

    ভারতে ৫১ জন এমপি এবং ৭১ জন বিধায়কের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা

    নভেম্বর ১৫, ২০২২ ১৪:৪৯

    ভারতের সুপ্রিম কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’র দায়ের করা প্রতিবেদনে প্রকাশ, ৫১ জন এমপি এবং ৭১ জন বিধায়কের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা নথিভুক্ত আছে।