-
‘কারাজের সেন্ট্রিফিউজ মেশিনগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে’
এপ্রিল ১৭, ২০২২ ০২:১১ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী কারাজ শহরের পারমাণবিক স্থাপনা থেকে এটির সেন্ট্রিফিউজ মেশিনগুলো একটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ‘তেসা কারাজ কমপ্লেক্স’ নামের সেন্ট্রিফিউজ যন্ত্রাংশ নির্মাণের এই স্থাপনায় এক বছর আগে চালানো এক নাশকতামূলক তৎপরতায় এটিতে স্থাপিত ক্যামেরাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল।
-
ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান: মুসলিম বিশ্বকে ইরান
এপ্রিল ১৭, ২০২২ ০১:৪৩ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ ও সংহতভাবে তাদের পাশে থাকার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সাম্প্রতিক তাণ্ডবের তীব্র সমালোচনা করে এ আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
-
রেডিও তেহরানের নীতি-আদর্শই কাজের অনুপ্রেরণা
এপ্রিল ১৬, ২০২২ ২০:০১ড. সোহেল আহম্মেদ: ৪০ বছর পূর্ণ হলো রেডিও তেহরানের। এটি ন্যায়কামী সবার জন্য আনন্দের। পরিপক্বতা, আধুনিকতার ছোঁয়া ও নান্দনিকতায় রেডিও তেহরান এখন এক অনন্য গণমাধ্যম। প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত যারাই এই গণমাধ্যমের সঙ্গে ছিলেন এবং এখনও যারা আছেন তাদের সবার প্রতি রইল অন্তহীন ভালোবাসা ও শুভেচ্ছা।
-
উজানের ঢলে সিরাজগঞ্জে ৭'শ একর জমির ফসল পানির নীচে
এপ্রিল ১৬, ২০২২ ১৬:৫৩উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জে নদীর তীরবর্তী পাঁচ উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৭’শ একর জমির কালো বোরো ধানসহ অন্যান্য ফসল তলিয়ে গেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে অসময়ে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে করে নদীপাড়ের মানুষের মধ্যে দারুন আতঙ্ক বিরাজ করছে।
-
রাশিয়া থেকে গ্যাস কিনতে না পারলে ফ্রান্সকে আমেরিকার ক্ষতিপূরণ দেয়া উচিত
এপ্রিল ১৬, ২০২২ ১৬:৫৩ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী কট্টর ডানপন্থী নেত্রী ম্যারি লি পেন বলেছে, মার্কিন চাপের কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রাশিয়া থেকে যদি জ্বালানি আমদানি নিষিদ্ধ করতে বাধ্য হয় তাহলে এর জন্য যে ক্ষতি হবে তার পূরণ করা উচিত আমেরিকার।
-
ইউক্রেনের ট্যাংক তৈরি কারখানা ধ্বংস করল রাশিয়া
এপ্রিল ১৬, ২০২২ ১৬:১৭ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি ট্যাংক তৈরির কারখানা ধ্বংস করেছে রাশিয়ার সামরিক বাহিনী। আজ (শনিবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ এ তথ্য জানিয়েছেন।
-
রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়: বিএনপি
এপ্রিল ১৬, ২০২২ ১৬:০০বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারও অভিযোগ করছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। বাংলাদেশে মানবাধিকার লংঘন, গণতন্ত্রহীনতা এবং রাজনৈতিক নিপীড়নের যে ভয়াবহ চিত্র মার্কিন পররাষ্ট দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে প্রকাশ পেয়েছে তা বিএনপিসহ বিরোধী দলের এতদিনের অভিযোগের সত্যতাইকেই প্রমাণ করেছে। আগামী নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে।
-
রেডিও তেহরানে দুই দশক
এপ্রিল ১৬, ২০২২ ১৫:৪৯সূচনা পর্ব: ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করে কলেজে শিক্ষকতা করছিলাম। ক'বছর শিক্ষকতার পর অধ্যক্ষের দায়িত্বভার কাঁধে চলে এলো। সাহিত্য সংস্কৃতি চর্চার সুবাদে শিক্ষকতাকালেও বিদেশি কালচারাল সেন্টারগুলোর সঙ্গে যোগাযোগ ছিল। ইরানিয়ান কালচারাল সেন্টারেও যাওয়া আসা ছিল। সেন্টারের সঙ্গে যেসব সাংবাদিক ও সাহিত্যিক অতিথি হিসেবে আমন্ত্রিত হতেন তাঁদের কাতারে ক্ষুদ্র আমার নামটিও ছিল।
-
বায়তুল মুকাদ্দাসের ইহুদিকরণ ও আল-আকসা মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র বানচালে ফিলিস্তিনি সংগ্রামীদের সমন্বিত কৌশল
এপ্রিল ১৬, ২০২২ ১৫:৪৪গতকাল ভোরে রমজানের দ্বিতীয় শুক্রবারে মুসলমানদের প্রথম কিবলা ও তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
-
পাল্টা নিষেধাজ্ঞা: রাশিয়ায় ঢুকতে পারবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
এপ্রিল ১৬, ২০২২ ১৫:২৩ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ দেশটির ১৩ জন মন্ত্রী ও সাংসদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।