-
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে পহেলা বৈশাখ
এপ্রিল ১৪, ২০২২ ১২:২৯বাংলাদেশে আজ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন পহেলা বৈশাখ পালিত হচ্ছে। বাংলা নববর্ষ ১৪২৯ -কে স্বাগত জানাতে সারাদেশের বিভিন্ন জনপ্রিয় ও ঐতিহাসিক স্পটগুলোতে নতুন আশা ও আকাঙ্খা নিয়ে সর্বস্তরের মানুষ ভিড় করছে। তবে পবিত্র রমজান মাসে পহেলা বৈশাখ পালিত হওয়ায় উৎসবে কিছুটা ভাটা পড়েছে।
-
অবশেষে নিউ ইয়র্ক সাবওয়েতে হামলার সন্দেহভাজনকে আটক করল পুলিশ
এপ্রিল ১৪, ২০২২ ১২:১১আমেরিকার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন সাবওয়ে স্টেশনে বন্দুক হামলার একমাত্র সন্দেহভাজন ব্যক্তি ফ্রাঙ্ক রবার্ট জেমসকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সহিংসভাবে গণপরিবহন ব্যবস্থায় হামলা ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।
-
বাংলাদেশে খুন-গুমের বিষয়ে বিএনপি ও যুক্তরাষ্ট্রের অভিযোগ, সরকারের প্রতিক্রিয়া
এপ্রিল ১৪, ২০২২ ১১:৫৪বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আবারো অভিযোগ করে বলেছে, আওয়ামী সরকারের আমলে তাদের ছ’শ নেতাকর্মীকে খুন বা গুম করা হয়েছে এবং ৩৫ লাখ নেতাকর্মীর নামে রাজনৈতিক উদ্দেশ্যমূলক মিথ্যা, বানোয়াট এবং গায়েবী মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
-
ইউক্রেনকে আরো ৮০ কোটি ডলারের অস্ত্র দেবে আমেরিকা
এপ্রিল ১৪, ২০২২ ১১:৪২ইউক্রেনের জন্য আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। চলমান সামরিক অভিযান ঠেকানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে এই বিপুল অর্থের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
-
রাশিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বিকল্প জ্বালানি বাজার খুঁজছেন পুতিন
এপ্রিল ১৪, ২০২২ ০৯:০৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জ্বালানি রপ্তানির ক্ষেত্রে তিনি ইউরোপীয় ইউনিয়নের বিকল্প কোনো বাজার খুঁজে বের করবেন। ইউক্রেন ইস্যুতে রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার ব্যাপারে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো যখন মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন বিকল্প বাজার খোঁজার কথা বললেন।
-
‘নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী দেশগুলোকে পরিণতি ভোগ করতে হবে’
এপ্রিল ১৪, ২০২২ ০৮:৩৮আমেরিকা কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যেসব দেশ ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে নিন্দা জানাতে ব্যর্থ হচ্ছে এবং মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
-
রমনা বটমূলে বোমা হামলা: ২১ বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার
এপ্রিল ১৪, ২০২২ ০৮:২০রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে সংঘটিত বোমা হামলা মামলা। বিচারাধীন মামলাটি বিচারকার্য কবে শেষ হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। যদিও রাষ্ট্রপক্ষের দাবি, সব আশঙ্কা কাটিয়ে স্বল্প সময়ের মধ্যেই এ মামলার বিচার প্রক্রিয়া শেষ হবে।
-
রামনবমীতে সহিংসতার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন মাওলানা মাহমুদ মাদানী
এপ্রিল ১৪, ২০২২ ০৮:০৭ভারতে রামনবমী উৎসবের সময়ে সহিংস ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী।
-
আমেরিকা ও ন্যাটোর অস্ত্র বোঝাই পরিবহনে হামলা চালাবে রাশিয়া
এপ্রিল ১৪, ২০২২ ০৭:৪৯রাশিয়া বলেছে, ইউক্রেন অভিমুখে আমেরিকা এবং ন্যাটো জোটের পাঠানো অস্ত্রের চালান মস্কোর জন্য বৈধ লক্ষ্যবস্তু। রাশিয়া সতর্ক করে আরো বলেছে, রাশিয়ার সামরিক বাহিনী পশ্চিমা হুমকির মুখে পড়লে তার কঠিন জবাব দেয়া হবে।
-
ইউক্রেন অভিযানে ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে রাশিয়া!
এপ্রিল ১৪, ২০২২ ০২:৪১রাশিয়া তার ইউক্রেন অভিযানে ইরানি সমরাস্ত্র ব্যবহার করছে বলে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান যে দাবি করেছিল তা প্রত্যাখ্যান করেছে লন্ডনস্থ ইরান দূতাবাস। গত ১২ এপ্রিল গার্ডিয়ান দাবি করেছিল, ইরাক থেকে চোরাচালানের মাধ্যমে রাশিয়ার কাছে অস্ত্র পৌঁছে দিচ্ছে ইরানপন্থি গোষ্ঠীগুলো এবং রাশিয়া সে অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে।