-
আমেরিকার সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ন রাখতে যেসব শর্ত দিল রাশিয়া
মার্চ ২২, ২০২২ ১৪:৪৫আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য শর্ত ঘোষণা করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, তার দেশের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ন রাখতে হলে আমেরিকাকে মস্কো বিরোধী হুমকি ও ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।
-
নিপীড়িত এবং মুসলিম বিশ্বের কণ্ঠস্বর হতে চায় ইরান: খাতিবজাদে
মার্চ ২২, ২০২২ ১৪:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ নিপীড়িত এবং মুসলিম বিশ্বের স্বাধীন ও অভিন্ন কণ্ঠস্বর হতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি'র সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ৪৮তম বিশেষ বৈঠকে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে গেছেন।
-
আবারো ইয়েমেনি তেলবাহী জাহাজ আটক করল সৌদি জোট
মার্চ ২২, ২০২২ ১৩:৩৬ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসা সৌদি নেতৃত্বাধীন জোট লোহিত সাগর তীরবর্তী হুদাইদা বন্দরগামী আরেকটি তেলবোঝাই জাহাজ জব্দ করেছে বলে জানিয়েছে দি ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানি বা ওয়াইপিসি। সৌদি আরবের কঠোর অবরোধের মুখে পড়া লাখ লাখ ইয়েমেনিদের জন্য জরুরি জ্বালানি বহন করছিল জাহাজটি।
-
অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য- সিইসি: সংলাপে মানুষের আগ্রহ নেই- ফখরুল
মার্চ ২২, ২০২২ ১২:৩৩বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে আস্থা ফেরাতে হবে; মানুষকে নির্বাচনমুখী করতে হবে। এ জন্য বিশিষ্টজনদের সহযোগিতা প্রয়োজন। গণতন্ত্র সুসংহত করতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য বলে দাবি করেন তিনি।
-
ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে: শেখ হাসিনা
মার্চ ২২, ২০২২ ১২:০৩বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। দেশে উৎপাদনে যেতে হলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ বাড়াতে হবে।
-
শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবি: শিশুসহ আরও তিনজনের লাশ উদ্ধার
মার্চ ২২, ২০২২ ১১:৪৯নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় শিশুসহ আরও তিনজনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে।
-
বাংলাদেশে নীরবে ঘটে গেছে আলুর বিপ্লব, রপ্তানি হচ্ছে ১১ দেশে
মার্চ ২২, ২০২২ ১১:২১কৃষি বিজ্ঞানীদের অদম্য প্রচেষ্টা, চাষীদের অক্লান্ত পরিশ্রম আর কৃষি বিভাগের অনুকূল সহায়তায় বাংলাদেশে নীরবে ঘটে গেছে আলুর বিপ্লব। গত চার যুগে আলুর উৎপাদন বেড়েছে ২৬ গুণ। আর মাথাপিছু আলু খাওয়ার পরিমাণ বেড়েছে দশগুণ। ভাতের পর এখন দেশের দ্বিতীয় প্রধান খাদ্য ও খাদ্যশক্তির উৎস হচ্ছে আলু।
-
‘১৭ মার্চের রংধনু আসর থেকে মনোরঞ্জনের পাশাপাশি উপদেশও পেলাম’
মার্চ ২২, ২০২২ ০৮:৩৫সুপ্রিয় মহাশয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান পরিবারের সকল সদস্যকে এক সাগর গভীর আন্তরিকতা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লিপিকা। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।
-
আফগানিস্তানে নওরোজের ছুটি বাতিল করল তালেবান সরকার
মার্চ ২২, ২০২২ ০৫:৫৯আফগানিস্তানের তালেবান সরকার দেশটির ঐতিহ্যবাহী নওরোজ বা ফার্সি নববর্ষের ছুটি বাতিল করেছে। তালবান কর্মকর্তাদের বরাত দিয়ে কাবুল থেকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফার্সি নতুন বছরের প্রথম সপ্তাহের সব ছুটি বাতিল করা হয়েছে এবং সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যাওয়ার এবং সব শিক্ষার্থীকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
-
কৃষ্ণসাগরে রাশিয়ার নৌ তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে: আমেরিকা
মার্চ ২২, ২০২২ ০৫:১৩কৃষ্ণসাগরের উত্তর অংশে রাশিয়ার নৌবাহিনীর তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে বলে খবর দিয়েছে আমেরিকা। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ২৬তম দিনে কৃষ্ণসাগরে উত্তেজনাকর পরিস্থিতির খবর দিল ওয়াশিংটন।