-
আওয়ামী লীগ আর গণতন্ত্র এই দুটি কখনো একসাথে যায় না: মির্জা ফখরুল
মার্চ ১৯, ২০২২ ১৫:৪২বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ আর গণতন্ত্র এই দুটি কখনো একসাথে যায় না, এ কথাটি পরীক্ষিত সত্য।
-
উপসাগরীয় সহযোগিতা পরিষদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল ইয়েমেনের আনসারুল্লাহ
মার্চ ১৯, ২০২২ ১৫:৩৯সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাত মীমাংসার জন্য রিয়াদে আলোচনায় বসতে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি যে প্রস্তাব দিয়েছে তা নাকচ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন।
-
'দ্য কাশ্মীর ফাইলস' সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্র হতে পারে: জিতন রাম মাঝি
মার্চ ১৯, ২০২২ ১৫:১৬ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও হিন্দুস্তান আওয়ামি মোর্চা (হাম) দলের জাতীয় সভাপতি জিতন রাম মাঝি বহুলালোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা সম্পর্কে বলেছেন, 'দ্য কাশ্মীর ফাইলস' সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্র হতে পারে। সিনেমাটি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা এবং বিরোধীদের সমালোচনার মধ্যে এবার ‘হাম’ দলের সভাপতি জিতন রাম মাঝি’র বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে এলো।
-
ইউক্রেনের প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া
মার্চ ১৯, ২০২২ ১৫:১৩রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানে তারা প্রথমবারের মতো কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি অস্ত্র গুদাম ধ্বংস করার জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
-
সয়াবিন তেলের অতিরিক্ত মূল্যের প্রতিবাদ করায় ক্রেতার মাথা ফাটাল দোকানদার
মার্চ ১৯, ২০২২ ১৪:৩৩ব্রাহ্মণবাড়িয়ায় সয়াবিন তেল কিনতে গিয়ে অতিরিক্ত মূল্যের প্রতিবাদ করায় জাকির হোসেন (৪৩) নামে এক ক্রেতার মাথা ফাটিয়ে দিয়েছে দোকানদার। শুক্রবার বিকেলে শহরের ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
-
পুতিনের সঙ্গে আবারো আলোচনার আহ্বান জানালেন জেলেনস্কি
মার্চ ১৯, ২০২২ ১৪:১০ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। রাশিয়ার সামরিক অভিযানের ২৪তম দিনে তিনি নতুন করে এই আহ্বান জানালেন।
-
পরমাণু যুদ্ধে জড়িয়ে যেতে পারে রাশিয়া
মার্চ ১৯, ২০২২ ১৩:১৪মার্কিন সরকার ধারণা করছে, ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়া পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল্যায়ন প্রতিবেদন এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
-
দ্রুত ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানালেন শি জিনপিং
মার্চ ১৯, ২০২২ ১২:০৬মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রায় দুই ঘণ্টার ভার্চুয়াল বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে সারা বিশ্ব যখন বিস্ফোরণোন্মুখ অবস্থায় রয়েছেন তখন গতকাল (শুক্রবার) দুই প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ বৈঠক করলেন।
-
বিশ্বব্যাপী ৩০০ জীবাণু অস্ত্রের গবেষণাগার তৈরি করেছে আমেরিকা: ল্যাভরভ
মার্চ ১৯, ২০২২ ১১:৪৬রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ৩০০টি জীবাণু অস্ত্রের গবেষণাগার তৈরি করেছে আমেরিকা। মার্কিন সরকার ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে জীবাণু অস্ত্রের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে বলে যখন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে তখন ল্যাভরভ এ তথ্য জানালেন।
-
রেডিও তেহরানের সুখের নীড় অনুষ্ঠান সম্পর্কে মতামত
মার্চ ১৯, ২০২২ ১১:১৪প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ভালোলাগা আর ভালোবাসার এক প্রিয় বেতারের নাম রেডিও তেহরান। মনের মাধুরী মিশিয়ে কথামালার নাম রেডিও তেহরান। শিক্ষা ও আনন্দ বিতরণের নাম রেডিও তেহরান। সারা বিশ্ব থেকে বেতার যেখানে ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, সেখানে রেডিও তেহরানের পতাকা আরো উজ্জ্বল হয়ে আকাশে পত্ পত্ করে উড়েছে। আর সেই পতাকার ঔজ্জ্বল্যে দিনকে দিন শ্রোতা সংখ্যা বেড়েই চলছে।