-
ইউক্রেনে হস্তক্ষেপ করলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বাধতে পারে: বাইডেন
মার্চ ১২, ২০২২ ০৬:২৮ইউক্রেনে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করলে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে রাশিয়াকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধে আমেরিকাকে না জড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, মস্কোকে ঘাঁটালে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে।
-
পাকিস্তানে ‘দুর্ঘটনাক্রমে’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারতের দুঃখ প্রকাশ
মার্চ ১২, ২০২২ ০৪:৪২ভারত বলেছে, দেশটি গত সপ্তাহে ‘কারিগরি ত্রুটির’ কারণে দুর্ঘটনাক্রমে পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানার জের ধরে পাকিস্তান নয়াদিল্লিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করার পর গতকাল (শুক্রবার) শেষ বেলায় এই ব্যাখ্যা দিয়েছে ভারত।
-
ইউক্রেন যুদ্ধের ডামাডোলের মধ্যে আইসিবিএম পরীক্ষা করল উত্তর কোরিয়া
মার্চ ১২, ২০২২ ০৪:০৬উত্তর কোরিয়া সম্প্রতি একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা আইসিবিএম-এর পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে আমেরিকা। ওয়াশিংটন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়া যখন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে এবং বিষয়টি নিয়ে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চরমে রয়েছে তখন উত্তর কোরিয়া এ পরীক্ষা চালাল।
-
ভিয়েনা সংলাপ স্থগিত: ‘বহিরাগত ফ্যাক্টরকে’ দায়ী বলল ইইউ
মার্চ ১২, ২০২২ ০৩:২৫ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিদল তেহরানে ফিরে এসেছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল গতকাল (শুক্রবার) ওই আলোচনা স্থগিত হয়ে যাওয়ার কথা ঘোষণা করার পর ইরানি প্রতিনিধিদল তেহরানের উদ্দেশ্যে ভিয়েনা ত্যাগ করে।
-
পাশ্চাত্যের নজর ইউক্রেনে, তবুও ইরান তাদের এক নম্বর টার্গেট: সালামি
মার্চ ১১, ২০২২ ১৬:৪০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি তেহরানে এক অনুষ্ঠানে বলেছেন, ব্যাপক ষড়যন্ত্র সত্বেও শত্রুর মোকাবেলায় সমগ্র মধ্যপ্রাচ্যে সবক্ষেত্রে আমরা শ্রেষ্ঠ ও শক্তিশালী অবস্থানে রয়েছি।
-
ইলেকশন মেশিনারির জোরে বিজেপি কয়েকটি রাজ্যে জিতেছে: মমতা
মার্চ ১১, ২০২২ ১৬:২৭ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, ইলেকশন মেশিনারির জোরে কয়েকটি রাজ্য জিতে বিজেপি ২০২৪ সালের বাজনা বাজাতে শুরু করেছে। তিনি আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
বাংলাদেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে: স্বস্তিতে স্বাস্থ্যমন্ত্রী
মার্চ ১১, ২০২২ ১৬:১১বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বস্তি প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
-
তেল নিয়ে তেলেসমাতি: ১৫ দিনে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে অসাধু চক্র
মার্চ ১১, ২০২২ ১৫:৩২বাংলাদেশে ভোজ্য তেল নিয়ে চলছে তেলেসমাতি কারবার। বাজারে নাকাল ভোক্তা সাধারণ। ডিলাররা বলছেন বাজারে সরবরাহ নেই। কিন্তু আমদানিকারকরা বলছেন, তারা পর্যাপ্ত সরবরাহ করে যাচ্ছেন বাজারে।
-
ইউক্রেন যুদ্ধে বর্ণবাদী দৃষ্টিভঙ্গির সমালোচনা করলেন কাজেম সিদ্দিকী
মার্চ ১১, ২০২২ ১৫:০৯তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: ইউক্রেন যুদ্ধে শ্বেতাঙ্গ এবং ইউরোপীয়দের শ্রেষ্ঠত্বের দৃষ্টিতে দেখা লজ্জাজনক। এই দৃষ্টিভঙ্গি পশ্চিমাদের কৃষ্ণাঙ্গ বিরোধী কলঙ্কিত ইতিহাসকেই স্মরণ করিয়ে দেয় বলে তিনি মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মীরের সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাইলট
মার্চ ১১, ২০২২ ১৪:৪৯ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজের তুলাইল এলাকায় একটি সামরিক চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে উত্তর কাশ্মীরে ওই দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলট নিহত হয়েছে। কো-পাইলটের অবস্থা আশঙ্কাজনক।