-
সৌদি ভূখণ্ডের গভীরে ইয়েমেনি বাহিনীর ব্যাপক অভিযান
মার্চ ১১, ২০২২ ১৪:১৩ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন: সৌদি আরবের গভীরে বড় রকমের অভিযান চালানো হয়েছে।
-
বৈদেশিক বাণিজ্যের অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট
মার্চ ১১, ২০২২ ১২:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট প্রতিবেশীদের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
-
বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ অর্ধদিবস হরতাল
মার্চ ১১, ২০২২ ১২:২৫বাংলাদেশে ভোজ্য তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ওইদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে।
-
ওয়াশিংটনের সাম্রাজ্যবাদী নীতির নির্মম শিকার ইউক্রেন: ইরানের সর্বোচ্চ নেতা
মার্চ ১১, ২০২২ ১২:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিশ্বের যেকোনো স্থানে যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি মাবআস বা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর নবুওয়াতপ্রাপ্তি দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ আহ্বান জানান।
-
‘পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক, আপনার-আমার’
মার্চ ১১, ২০২২ ০৯:১৩আসসালামু আলাইকুম, আশা করি রেডিও তেহরান বাংলা বিভাগের সকলে ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরান বাংলা বিভাগের সৌজন্যে নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন ইরানের নানা বিষয় সম্বন্ধে জানতে পারছি; সেই সাথে জানতে পারছি, কুরআন ও সুন্নাহ’র আলোকে দ্বীন ইসলামের নানাবিধ আলোচনা।
-
‘ইরান ও আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবে এ অভিযোগ’
মার্চ ১১, ২০২২ ০৬:৫৩আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সর্বশেষ ইরানবিরোধী অভিযোগ নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, এ ধরনের পুনরাবৃত্তিমূলক অভিযোগ তার দেশের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
-
ইউক্রেনের হাসপাতালে বোমাবর্ষণকে ‘ভুয়া খবর’ বলে নাকচ রাশিয়ার
মার্চ ১১, ২০২২ ০৫:৪৬ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের একটি শিশু হাসপাতালে রাশিয়া বোমাবর্ষণ করেছে বলে কিয়েভ বুধবার যে দাবি করেছিল তা নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, আলোচিত ভবনটি আগে হাসপাতাল থাকলেও বর্তমানে এটি ইউক্রেনের সশস্ত্র বাহিনী ব্যবহার করছে।
-
এসব নিষেধাজ্ঞা এমনিতেও আরোপ করা হতো: ভ্লাদিমির পুতিন
মার্চ ১১, ২০২২ ০৫:২১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের চাপিয়ে দেয়া ‘বেআইনি নিষেধাজ্ঞা’র কারণে সৃষ্ট কঠিন পরিস্থিতি কাটিয়ে তার দেশ ভবিষ্যতে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। গতকাল (বৃহস্পতিবার) রুশ মন্ত্রিসভার এক বৈঠকে পুতিন এ প্রত্যয় জানান।
-
রাশিয়ার সেনাবহর ২৪ ঘণ্টায় আরো ৩ মাইল অগ্রসর হয়েছে
মার্চ ১১, ২০২২ ০৪:৫৮ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখী রাশিয়ার সামরিক বহর গত ২৪ ঘণ্টায় আরো তিন মাইল (৫ কিলোমিটার) অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। তিনি সাংবাদিকদের বলেছেন, উত্তর-পশ্চিম দিক দিয়ে কিয়েভের দিকে অগ্রসরমান রুশ সেনা বহরটি বর্তমানে কিয়েভের কেন্দ্রস্থল থেকে আর মাত্র নয় মাইল (১৫ কিলোমিটার) দূরে রয়েছে।
-
আমেরিকার নয়া দাবি-দাওয়ার যৌক্তিক ব্যাখ্যা নেই: আব্দুল্লাহিয়ান
মার্চ ১১, ২০২২ ০৪:৪৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় আমেরিকা নতুন করে যেসব দাবি-দাওয়া তুলে ধরেছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা থাকতে পারে না। তিনি আরো বলেছেন, ইরানের ওপর থেকে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ভিয়েনায় সংলাপ হচ্ছে; কাজেই ভিন্ন দাবি উত্থাপন করে এই সংলাপের মূল স্রোতকে বাধাগ্রস্ত করার চেষ্টা মেনে নেয়া হবে না।