সর্বশেষ খবর
  • গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেওয়ায় সিইসির প্রতি আদালত অবমাননার রুল

    গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেওয়ায় সিইসির প্রতি আদালত অবমাননার রুল

    মার্চ ১০, ২০২২ ১১:৪৬

    বাংলাদেশেরপ্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) প্রতি আদালত অবমাননার রুল জারি করেছে  হাইকোর্ট। আদালতের আদেশের পরও রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেওয়ায় এ রুল জারি করা হয়েছে।

  • ভিয়েনায় অচিরেই পাশ্চাত্যের সঙ্গে ইরানের একটি চুক্তি সই হতে পারে: রাশিয়া

    ভিয়েনায় অচিরেই পাশ্চাত্যের সঙ্গে ইরানের একটি চুক্তি সই হতে পারে: রাশিয়া

    মার্চ ১০, ২০২২ ০৮:৩২

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি ফলদায়ক সমাপ্তির দিকে যাচ্ছে বলে খবর দিয়েছেন ওই আলোচনায় অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ। তিনি বলেছেন, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছি এবং আগামী কয়েকদিনের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। তিনি বুধবার ভিয়েনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরো বলেন, দু’একদিনের মধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত হয়ে যেতে পারে বলে তিনি আশা করছেন।

  • পুতিন ইউক্রেনে কৌশলগত পরাজয়ের সম্মুখীন হবেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    পুতিন ইউক্রেনে কৌশলগত পরাজয়ের সম্মুখীন হবেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    মার্চ ১০, ২০২২ ০৭:২৮

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন না বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি দাবি করেছেন, পুতিন ইউক্রেনে কৌশলগত পরাজয়ের সম্মুখীন হবেন।

  • ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে রাশিয়া: আমেরিকার হুঁশিয়ারি

    ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে রাশিয়া: আমেরিকার হুঁশিয়ারি

    মার্চ ১০, ২০২২ ০৭:১৫

    রাশিয়া ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, রাশিয়া একটি মিথ্যা প্রচারণা চালিয়ে ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে।

  • ‘যত দ্রুত সম্ভব’ কিয়েভে যুদ্ধবিমান পাঠান: ন্যাটোকে জেলেনস্কি

    ‘যত দ্রুত সম্ভব’ কিয়েভে যুদ্ধবিমান পাঠান: ন্যাটোকে জেলেনস্কি

    মার্চ ১০, ২০২২ ০৬:৪০

    কিয়েভের কাছে ‘অবিলম্বে’ যুদ্ধবিমান পাঠানোর জন্য মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বুধবার রাতে পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ করে এক বক্তব্যে বলেন, “আপনারা যত শিগগির সম্ভব আমাদেরকে যুদ্ধবিমান দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিন।”

  • ইউক্রেনের বেশিরভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

    ইউক্রেনের বেশিরভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

    মার্চ ১০, ২০২২ ০৫:৫৭

    রাশিয়ার বিমান হামলায় ইউক্রেন বিমান বাহিনীর বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, গত কয়েকদিনের বিমান হামলায় ইউক্রেনের শতকরা ৯০ ভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এসব ঘাটিতে ইউক্রেনের যুদ্ধবিমান ও আকাশ যুদ্ধের অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন ছিল।

  • মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ; সৌদি আরবের বক্তব্য প্রত্যাখ্যান করল ইরান

    মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ; সৌদি আরবের বক্তব্য প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১০, ২০২২ ০৩:২৭

    ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে সৌদি আরব যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান।কায়রোয় ইরানের স্বার্থ রক্ষাকারী দপ্তরের প্রধান কর্মকর্তা নাসের কেনানি চাফি বলেছেন, ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে সৌদি আরব নিজের কিংবা আঞ্চলিক কোনো সমস্যার সমাধান করতে পারবে না।

  • ইউক্রেন ও আমেরিকা মিলে জীবাণু অস্ত্র বানাচ্ছিল: রাশিয়া

    ইউক্রেন ও আমেরিকা মিলে জীবাণু অস্ত্র বানাচ্ছিল: রাশিয়া

    মার্চ ০৯, ২০২২ ১৭:০১

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আমেরিকার সহযোগিতায় জীবাণু অস্ত্র তৈরি করছিল ইউক্রেন। তিনি আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

  • পশ্চিমবঙ্গে বিধানসভায় গোলযোগের অভিযোগে বিজেপির ২ বিধায়ক সাসপেন্ড

    পশ্চিমবঙ্গে বিধানসভায় গোলযোগের অভিযোগে বিজেপির ২ বিধায়ক সাসপেন্ড

    মার্চ ০৯, ২০২২ ১৬:০১

    ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় গোলযোগের অভিযোগে বিজেপির ২ বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যপালের বাজেট ভাষণের সময় গোলযোগ সৃষ্টির অভিযোগে বিজেপি’র বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়।