শ্রোতাদের মতামত
যে কারণে রেডিও তেহরান আমার ভালো লাগে...
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা করি, সকলেই ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই আমার কাম্য।
‘খবরের সঙ্গে ২৪ ঘণ্টা’ শ্লোগান দিয়ে নিয়মিত বস্তুনিষ্ঠ ও তরতাজা খবর পরিবেশন করে যাচ্ছে আন্তর্জাতিক বেতার কেন্দ্র রেডিও তেহরান। এখানে আরো আছে ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ সম্পর্কে জানার উপায়। আর বিনোদনের জন্য রয়েছে ‘রংধনু আসর’। বিনোদন ছাড়াও গল্প ও উপদেশের মাধ্যমে রংধনু আসরে মানুষকে সঠিক শিক্ষা দেয়া হয়ে থাকে।
অন্যদিকে ইসলাম সম্পর্কে জানতে রয়েছে আসমাউল হুসনা। ইসলাম ও আল্লাহকে জানার শ্রেষ্ঠ উপায় এ অনুষ্ঠানটি। ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারছি একটি ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে।
রেডিও তেহরান থেকে ইরানের দর্শনীয় স্থানগুলো সম্পর্কেও জানার সুযোগ রয়েছে ইরান ভ্রমণ অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানটি শুনতে শুনতে আমার বারবার ইরান ভ্রমণের সাধ জাগে। আল্লাহ ভালো জানেন, কবে আমার সে সাধ পূর্ণ হবে।
তাছাড়াও আছে বাংলাদেশ-ভারতসহ গুরুত্বপূর্ণ পত্রপত্রিকার খবরের শিরোনামযুক্ত অনুষ্ঠান- কথাবার্তা। খবরের ভেতরের খবর বের করে আনতে রয়েছে বিশ্লেষণ।
জনাব সিরাজুল ইসলাম এর কণ্ঠে বিশ্লেষণ শুনে আমরা মুগ্ধ না হয়ে পারি না। তাইতো এতো ভালো লাগে রেডিও তেহরান।
শুধু আমি একা নই, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সবাই নিয়মিত রেডিও তেহরান শুনি এবং অন্যদেরকেও শুনতে উৎসাহিত করি।
শুভেচ্ছান্তে,
মোঃ সাগর মিয়া
সাংগঠনিক সম্পাদক
আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ
সভাপতি, সৎপথে চলি সত্যকথা বলি বেতার শ্রোতা ক্লাব
গ্রাম ও ডাকঘর: সাদির চর
থানা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশ।
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।