'২৪ ফেব্রুয়ারি রেডিও তেহরান থেকে প্রচারিত রংধনু আসরটি ছিল অতুলনীয়'
https://parstoday.ir/bn/news/letter-i104424-'২৪_ফেব্রুয়ারি_রেডিও_তেহরান_থেকে_প্রচারিত_রংধনু_আসরটি_ছিল_অতুলনীয়'
জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে রংধনু আসর ছিল অতুলনীয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন গাজী আব্দুর রশিদ ও আকতার জাহান। রংধনু আসরটি তৈরি করেছেন আশরাফুর রহমান।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৬:২৪ Asia/Dhaka
  • '২৪ ফেব্রুয়ারি রেডিও তেহরান থেকে প্রচারিত রংধনু আসরটি ছিল অতুলনীয়'

জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে রংধনু আসর ছিল অতুলনীয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন গাজী আব্দুর রশিদ ও আকতার জাহান। রংধনু আসরটি তৈরি করেছেন আশরাফুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই অহংকারের কুফল ও পরিণতি সম্পর্কে কিছু কথা বলা হয়। আমার মনে হয়, এসব কথা শুনার পর যারা অহংকারী তারা কিছুটা হলেও সচেতন হবেন। কেননা মানুষের পতনের মূলে রয়েছে অহংকার। এছাড়া অহংকারী ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে ঘৃণিত। এটি মানুষের সবচেয়ে খারাপ কাজ। এ বিষয়ে পবিত্র কুরআনে বলা হয়েছে, জমিনের উপর গর্বভরে চলো না, আল্লাহ কোন আত্ম-অহংকারী মানুষকে ভালোবাসেন না।

পরিশেষে এর সাথে মিলিয়ে অহংকারের পরিণতি সম্পর্কে একটি গল্প প্রচারিত হয়। গল্পে একটি তরুণ ইঁদুর অহংকারী হয়ে নিজেকে সবচেয়ে শক্তিশালী ভাবত। এ ভাবনায় সে একদিন একটি উটকে নিয়ে যেতে চাইল। ইঁদুর উটের লাগাম ধরে টান দিতে উটও তার পিছু পিছু যাওয়া শুরু করল। এতে ইঁদুরের গর্বে বুক ভরে উঠল। সে নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান ভাবতে শুরু করল।

কিন্তু সামনে একটি খাল থাকায় ইঁদুর বড় বিপাকে পড়ল। উটের হাটু সমান পানিতে যে ইঁদুরের মৃত্যু হতে পারে। তার অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে গেল।

গল্প শেষ হতেই অহংকারী ব্যঙ নিয়ে সুকুমার রায়ের কবিতা শুনলাম। ‘বড়াই’ শিরোনামের এ কবিতাটি আবৃত্তি করেছে ত্রিসাঙ্গি মন্ডল। ত্রিসাঙ্গির আবৃত্তি দারুণ ভালো লেগেছে। তার আবৃত্তি শেষ হতে না হতেই প্রচারিত হয় অহংকার নিয়ে একটি গান। গর্ব ও অহংকার নিয়ে সত্য সাহার লেখা ‘নামের মাঝে পাবে নাকো সবার পরিচয়’ গানটি আমাদেরকে গেয়ে শুনিয়েছে এক ঝাঁক ছোট্ট বন্ধু। তাদের কন্ঠে সুমধুর সুরে গানটি আমাদের খুব ভালো লেগেছে। গল্প, কবিতা, গান- সব মিলে অসাধারণ ছিল আজকের রংধনু। এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়ায় রেডিও তেহরানের বাংলা বিভাগের সবাইকে আবারো ধন্যবাদ জানাই।

কিন্তু না, রংধনু শেষ হলো না। এরপর যে রয়েছে ছোট্ট সোনামনি সোহেল মুরাদ স্নিগ্ধ’র সাক্ষাৎকার। স্নিগ্ধ’র আধো আধো কথা শুনতে খুব ভালো লেগেছে। ভালো লেগেছে ওর ছড়াটাও, ভালো লেগেছে কুরআন থেকে তেলাওয়াত।  

ধন্যবাদান্তে,

শরিফা আক্তার পান্না

(অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ)

ছায়াপ্রস্থ, ২০৬/১ খড়ম পট্টি

কিশোরগঞ্জ-২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।