‘রেডিও তেহরান থেকে শিক্ষালাভ ও জীবনের পাথেয় সংগ্রহ করি’
https://parstoday.ir/bn/news/letter-i104510-রেডিও_তেহরান_থেকে_শিক্ষালাভ_ও_জীবনের_পাথেয়_সংগ্রহ_করি’
সুপ্রিয় মহাশয়, আসসালামু আলাইকুম। সুদূর পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর অবধি এবং বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের অসংখ্য শ্রোতার মধ্যে আমিও একজন। নিয়মিত যুক্ত হয়ে আছি এ বোতারের জন্মলগ্ন থেকে আজ অবধি। তাঁর একটি মাত্র কারণ- রেডিও তেহরানকে আমি মনপ্রাণ দিয়ে ভালোবাসি এবং এখান থেকে শিক্ষালাভ ও জীবনের পাথেয় সংগ্রহ করি। সেইসাথে জ্ঞান ভাণ্ডারে নতুন কিছু সংযোগ করে সমৃদ্ধ করি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১১:৪৩ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান থেকে শিক্ষালাভ ও জীবনের পাথেয় সংগ্রহ করি’

সুপ্রিয় মহাশয়, আসসালামু আলাইকুম। সুদূর পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর অবধি এবং বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের অসংখ্য শ্রোতার মধ্যে আমিও একজন। নিয়মিত যুক্ত হয়ে আছি এ বোতারের জন্মলগ্ন থেকে আজ অবধি। তাঁর একটি মাত্র কারণ- রেডিও তেহরানকে আমি মনপ্রাণ দিয়ে ভালোবাসি এবং এখান থেকে শিক্ষালাভ ও জীবনের পাথেয় সংগ্রহ করি। সেইসাথে জ্ঞান ভাণ্ডারে নতুন কিছু সংযোগ করে সমৃদ্ধ করি।

বিশ্বে যতগুলো শর্টওয়েভ বেতার কেন্দ্র ও গণমাধ্যম থেকে বাংলা ভাষায় বিশ্বসংবাদ পরিবেশন হয় তাঁর মধ্যে রেডিও তেহরানের সংবাদকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ মনে হয়। এ বেতারটি সত্যের উপর আধারিত; কোনো গোষ্ঠী ও শক্তি দ্বারা প্রভাব মুক্ত থেকে প্রকৃত সত্যকে তুলে ধরার চেষ্টা করে। অন্যকোনো বেতার এভাবে সত্য তুলে ধরতে সাহসী হয় না তাদের হলুদ সাংবাদিকতা ও কায়েমী স্বার্থে ব্যাঘাত ঘটবে বলে। নতুবা কোনো গোষ্ঠী অসন্তুষ্ট হবে বলে। রেডিও তেহরান সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী ও যায়নবাদী অপশক্তিগুলোর রাঙা চক্ষুকে ভয় না পেয়ে প্রকৃত সত্য তুলে ধরার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তাই রেডিও তেহরানকে আমি ভালোবাসি।

সংবাদভাষ্যের অনুষ্ঠানে ‘দৃষ্টিপাত’-এ বিশ্ব তথা ভারত-বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে দৃষ্টি নিবদ্ধ করে বলে আমি এটির নিয়মিত শ্রোতা। সেই সাথে সাপ্তাহিক ও ম্যাগাজিন অনুষ্ঠানগুলোর মধ্যে ‘প্রিয়জন’ হলো- রেডিও তেহরানের প্রাণ, সকল অনুষ্ঠানের সার নির্যাস। অনুষ্ঠান ভালো লাগা- না লাগা, গঠনমূলক সমালোচনা, প্রশংসা, চাওয়া-পাওয়ার সকল ধরনের অনুভূতির অভিব্যক্তি ও প্রকাশ ঘটে ‘প্রিয়জন’ অনুষ্ঠানে। তাই প্রিয়জন অনুষ্ঠান আমার জীবনঘনিষ্ঠ অনুষ্ঠান বলে মনে করি।

সাপ্তাহিক অনুষ্ঠান ‘রংধনু আসর-এর জন্য শিশু-কিশোর-বুড়ো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে মনোরঞ্জন, উপদেশ ও নীতি শিক্ষার জন্য। যা আট বছরের শিশু থেকে অশীতিপর বৃদ্ধকেও দারুণভাবে আকর্ষণ করে।

স্বাস্থ্যই সুখের মূল। রোগ-ব্যাধি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জীবন ঘাতক রোগের কারণ, নিরাময় ও উপশমের ব্যবস্থাপনা সম্পর্কে সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান ‘স্বাস্থ্যকথা’ অনুষ্ঠানে দেওয়া বিশেষজ্ঞ ডাক্তরদের পরামর্শগুলো মেনে চললে অনেক রোগ-ব্যাধি থেকে নিরাপদ থাকা যায়।

সেইসাথে ‘ইরান ভ্রমণ’, ‘সুন্দর জীবন’, ‘ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস’, ‘কুরআনের আলো’, দর্পনসহ সকল সাপ্তাহিক অনুষ্ঠান জ্ঞানবর্ধক, সময়োপযোগী, তথ্যবহুল ও জীবনের সাথে সম্পৃক্ত। তাই সকল শ্রোতাবন্ধুদের সাথে অনুষ্ঠানগুলো নিয়মিত শুনি ও অন্যদেরকে শোনার জন্য উৎসাহিত করি।

আরো একটি অনুষ্ঠান যার কথা না বললেই নয়। তা হলো- সংবাদপত্রের আসর ‘কথাবার্তা’ যা আমি কোনোদিন মিস করি না। এতে ভারত ও বাংলাদেশের দৈনিক সংবাদপত্রগুলোর বিস্তারিত বিবরণ পাই যা আমার সংবাদপত্ৰ পাঠের চাহিদা মেটায়। এ অনুষ্ঠানে খবরের বিশ্লেষণের জন্য যে ব্যবস্থা করা হয়েছে তাতে সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম ভাই-এর অসাধারণ বিশ্লেষণ শুনে সবাই মোহিত হই। এটি রেডিও তেহরানের জনপ্রিয়তার ক্ষেত্ৰে এক নতুন মাত্রা প্রদান করেছে।

তদুপরি রেডিও তেহরান ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ দিনগুলো, ইসলামের মনিষীদের জীবন ও শাহাদাতবার্ষিকী ও ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে প্রচারিত ‘আলোকোজ্জ্বল দশ প্রভাত" অনুষ্ঠানগুলো আমাকে বিশেষভাবে আকর্ষণ করে।

এককথায়- রেডিও তেহরান মুক ও মজলুম জনতার কণ্ঠস্বর, প্রকৃত সত্য প্রচারক, ইসলামী দুনিয়ার খবর প্রচারের অগ্রদূত ও সেতুবন্ধন, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক ও মানবীয় চিন্তা চেতনার পাঠশালা হিসেবে সবার অন্তরে স্থান দখল করে নিয়েছে। শেষে রেডিও তেহরান এর দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।

          

ধন্যবাদান্তে,

আব্দুস সালাম সিদ্দিক

সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব,

কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।