শ্রোতাদের মতামত
‘ঈদে মিলাদুন্নবী (সা.)’র রংধনু আসরটি শ্রোতাদের মনের মণিকোঠায় ঢেউ তুলেছে’
আসসালামু আলাইকুম। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২১ অক্টোবর রংধনু আসরে গাজী আব্দুর রশিদ ও আকতার জাহান-এর উপস্থাপনায় ও আশরাফুর রহমান-এর প্রযোজনায় বিশেষ মনোজ্ঞ অনুষ্ঠানটিতে বাংলাদেশে ছোট্টবন্ধু ইরফান, অয়ন, তাসমিয়া এবং ইরানের বন্ধু অনাহিতা অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি এতো মনোমুগ্ধকর, আকর্ষণীয়, উপভোগ্য ও হৃদয়গ্রাহী ছিল যে, তা ভাষায় লিখে বোঝাতে পারব না।
সুন্দর বিন্যস্ত, সাজানো-গোছানো, জমজমাট অনুষ্ঠানটিতে ছোট্টবন্ধুরা তাদের প্রতিভার স্ফূরণ ঘটিয়ে মনের সমস্ত আবেগ ঢেলে বাংলা কবিতা আবৃত্তি, নাতে রাসুল, আরবী গান ও কবি শেখ সাদীর ফার্সি কবিতা আবৃত্তি করেছে। পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি, নবীপ্রেম ও ভালোবাসা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। অনুষ্ঠানটি যেভাবে সুরের মূর্ছনা ও ঝঙ্কারে ঝঙ্কারিত করে শ্রোতাদের মনের মণিকোঠায় আবেগের ঢেউ তুলতে সক্ষম হয়েছে তা সত্যি কল্পনাতীত অনবদ্য, সূরের মূর্চ্ছনায় কলকাকলিত ও আনন্দে মুখরিত। অনুষ্ঠানের সুরের ঝংকার কর্ণ কুহুরে প্রবেশ করে এক অজানা সুরের দেশে নিয়ে যাচ্ছিল। আর তা সম্ভব হয়েছে আশরাফুর রহমান ভাই-এর সুবিন্যস্ত, অনবদ্য, অতুলনীয় প্রযোজনা ও দক্ষতার জন্য।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রেডিও তেহরান যে মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দিয়েছে তার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই ছোট্ট বন্ধুদেরকে তাদের অসাধারণ প্রতিভা ও অভিব্যক্তির জন্য। মহানবীর প্রতি হাজারো দরুদ ও সালাম জানিয়ে শেষ করছি।
ধন্যবাদান্তে,
আব্দুস সালাম সিদ্দিক
সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব
কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।