• ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই ক্ষীণ: জাতিসংঘ মহাসচিব

    ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই ক্ষীণ: জাতিসংঘ মহাসচিব

    সেপ্টেম্বর ১৫, ২০২২ ০৮:৩৯

    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধের বর্তমান যে পরিস্থিতি তাতে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গতকাল (বুধবার) টেলিফোনে আলাপের পর এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব তার এই হতাশার কথা প্রকাশ করেন।

  • পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ‘নমনীয়’ হোন: জাতিসংঘ

    পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ‘নমনীয়’ হোন: জাতিসংঘ

    সেপ্টেম্বর ১৪, ২০২২ ০২:২৯

    ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় সব পক্ষকে ‘নমনীয়তা’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত এই সমঝোতার প্রতি নিজের অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন।

  • বন্যা কবলিত পাকিস্তানকে সাহায্যের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

    বন্যা কবলিত পাকিস্তানকে সাহায্যের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

    সেপ্টেম্বর ১০, ২০২২ ০৭:৫০

    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, পাকিস্তানের চলমান ভয়াবহ বন্যায় তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে। মৌসুমী বৃষ্টি থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় যখন পাকিস্তান দুর্বিষহ সংকটের মুখে পড়েছে তখন দেশটির কোটি কোটি মানুষের জন্য সাহায্য সংগ্রহের লক্ষ্য নিয়ে তিনি পাকিস্তান সফর করছেন।

  • ‘রাশিয়ার রাসায়নিক সার ও ইউক্রেনের খাদ্যশস্য নির্বিঘ্নে আসতে দিন’

    ‘রাশিয়ার রাসায়নিক সার ও ইউক্রেনের খাদ্যশস্য নির্বিঘ্নে আসতে দিন’

    আগস্ট ২১, ২০২২ ০৫:০৪

    রাশিয়ার খাদ্যদ্রব্য ও রাসায়নিক সার এবং ইউক্রেনের খাদ্যশস্য যাতে নির্বিঘ্নে বিশ্ব বাজারে আসতে পারে সে ব্যাবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি শনিবার রাতে তুরস্কের ইস্তাম্বুল সফরকালে এ আহ্বান জানান। বর্তমানে তুরস্ক কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • ইউক্রেনের পরমাণু স্থাপনায় হামলাকে আত্মঘাতী তৎপরতা বলল জাতিসংঘ

    ইউক্রেনের পরমাণু স্থাপনায় হামলাকে আত্মঘাতী তৎপরতা বলল জাতিসংঘ

    আগস্ট ০৮, ২০২২ ১৩:১৯

    ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ব্যাপকভাবে বোমাবর্ষণের ঘটনায় কঠোর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি এই বোমা হামলাকে “আত্মঘাতী তৎপরতা” বলে উল্লেখ করেছেন।

  • বিশ্ব পরমাণু যুদ্ধ থেকে 'এক কদম' দূরে রয়েছে: জাতিসংঘ মহাসচিব

    বিশ্ব পরমাণু যুদ্ধ থেকে 'এক কদম' দূরে রয়েছে: জাতিসংঘ মহাসচিব

    আগস্ট ০২, ২০২২ ০৭:৪২

    জাতিসংঘ মহাসচিব আ্যান্তনিও গুতেরেস বলেছেন, বিশ্ব ভয়াবহ পরমাণু যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে রয়েছে এবং সামান্য ভুলের কারণে মহাবিপর্যয় নেমে আসতে পারে।

  • জাতিসংঘ-বিরোধী বিক্ষোভ;  শান্তিরক্ষী বাহিনীর ৩ সদস্য নিহত

    জাতিসংঘ-বিরোধী বিক্ষোভ;  শান্তিরক্ষী বাহিনীর ৩ সদস্য নিহত

    জুলাই ২৭, ২০২২ ১২:১৩

    গণতান্ত্রিক কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে জাতিসংঘ-বিরোধী বিক্ষোভের সময় বড় রকমের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এরমধ্যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ৩ সদস্য রয়েছে। এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী সদস্যদের ওপর হামলা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে।

  • ‘জাতিসংঘের প্রস্তাব অন্যায়, পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

    ‘জাতিসংঘের প্রস্তাব অন্যায়, পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

    জুন ২২, ২০২২ ০১:২১

    ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহিত প্রস্তাবকে অন্যায়, পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটানোর যে দায়িত্ব জাতিসংঘের রয়েছে আলোচ্য প্রস্তাবটিতে তার কোনো প্রতিফলন ঘটেনি; এছাড়া, প্রস্তাবটির পক্ষে বিশ্বের সবগুলো দেশের সমর্থনও পাওয়া যায়নি।

  • প্রমাণবিহীন দাবি জাতিসংঘের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে: ইরান

    প্রমাণবিহীন দাবি জাতিসংঘের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে: ইরান

    জুন ১৯, ২০২২ ০১:৪৪

    ইরানের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ কর্মকর্তা কাজেম গরিবাবাদি তার দেশের মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের ‘দলিল-প্রমাণবিহীন দাবি’ এই বিশ্ব সংস্থার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি গুতেরেস একটি প্রতিবেদন প্রকাশ করার পর গরিবাবাদি এ প্রতিক্রিয়া জানালেন।

  • ৪ পশ্চিমা দেশ ইরানবিরোধী প্রস্তাব উত্থাপন করে হঠকারিতা দেখিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

    ৪ পশ্চিমা দেশ ইরানবিরোধী প্রস্তাব উত্থাপন করে হঠকারিতা দেখিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

    জুন ১২, ২০২২ ০৫:০৪

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আইএইএ’র নির্বাহী বোর্ডের সভায় আমেরিকাসহ চার পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব উত্থাপন করেছে তা ছিল হঠকারী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। তিনি আজ (রোববার) সকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। এ সময় দুই শীর্ষস্থানীয় কূটনীতিক বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলেন।