• পদবঞ্চিত ছাত্রলীগের আল্টিমেটাম: দাবি মানা না হলে গণপদত্যাগের হুমকি

    পদবঞ্চিত ছাত্রলীগের আল্টিমেটাম: দাবি মানা না হলে গণপদত্যাগের হুমকি

    মে ১৪, ২০১৯ ১১:৪৬

    বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামীলীগের অনুগামী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন পদবঞ্চিতরা। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা অনশন ও সংগঠন থেকে গণপদত্যাগের মতো কর্মসূচি পালন করার হুমকি দিয়েছে বিক্ষুদ্ধ নেতারা।

  • ছাত্রলীগের পদবঞ্চিতদের সংবাদ সম্মেলনে নতুন কমিটির হামলা

    ছাত্রলীগের পদবঞ্চিতদের সংবাদ সম্মেলনে নতুন কমিটির হামলা

    মে ১৩, ২০১৯ ১৯:২৯

    বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগে সহযোগী সংগঠন ছাত্রলীগের ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে পদ না পেয়ে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। এই কমিটিকে বিতর্কিত ও অবৈধ বলে আখ্যা দিয়েছেন তারা।

  • আওয়ামী লীগ এখন মাফিয়াদের দলে পরিণত হয়েছে: রিজভী

    আওয়ামী লীগ এখন মাফিয়াদের দলে পরিণত হয়েছে: রিজভী

    মে ১২, ২০১৯ ১১:০০

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সব অধিকার কেড়ে নেয়া রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। এটি এখন মাফিয়াদের দলে পরিণত হয়েছে। গুম-খুন-অপহরণই হচ্ছে এদের বাণিজ্য। আজ (রোববার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

  • শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন উচ্চতায়: হাছান মাহমুদ

    শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন উচ্চতায়: হাছান মাহমুদ

    মে ১১, ২০১৯ ১৪:২৩

    বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমস্ত প্রতিকূলতার মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে সবসময় ছিল এবং আছে। একইসঙ্গে তৃণমূল নেতাদের নিষ্ঠা এবং একাগ্রতাই দলের মূল চালিকাশক্তি।

  • খুনি ও অর্থ-পাচারকারীদের কোনো ক্ষমা নেই: লন্ডনে শেখ হাসিনা

    খুনি ও অর্থ-পাচারকারীদের কোনো ক্ষমা নেই: লন্ডনে শেখ হাসিনা

    মে ০৯, ২০১৯ ১৯:০৬

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘খুনি ও অর্থ-পাচারকারীদের কোনো ক্ষমা নেই। তারা যেখানেই লুকিয়ে থাকুক এবং যত টাকাই খরচ করুক না কেন জাতি তাদের ক্ষমা করবে না।’ বৃহস্পতিবার বিকেলে লন্ডনে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনগুলো আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি এ হুঁশিয়ারি দেন।

  • চেতনা ও আদর্শহীন একটি দল বেশি দিন টিকতে পারে না: হাছান মাহমুদ

    চেতনা ও আদর্শহীন একটি দল বেশি দিন টিকতে পারে না: হাছান মাহমুদ

    মে ০৮, ২০১৯ ১৩:২৫

    বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বিরোধীদল বিএনপি’র প্রতি ইঙ্গিত করে মন্তব্য করেছেন, চেতনা ও আদর্শহীন একটি দল বেশি দিন টিকতে পারে না।

  • জঙ্গিবাদের বিরুদ্ধে আপনারাও এগিয়ে আসুন: বিএনপির প্রতি নাসিম

    জঙ্গিবাদের বিরুদ্ধে আপনারাও এগিয়ে আসুন: বিএনপির প্রতি নাসিম

    এপ্রিল ৩০, ২০১৯ ১৫:০৪

    বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ১৪ দলের নেতারা। আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে জোটের ‘শান্তি সমাবেশ’ থেকে এ ঘোষণা দেন নেতারা।

  • আমি নই, আওয়ামী লীগ ঠিক করবে দলের পরবর্তী নেতৃত্ব: শেখ হাসিনা

    আমি নই, আওয়ামী লীগ ঠিক করবে দলের পরবর্তী নেতৃত্ব: শেখ হাসিনা

    এপ্রিল ২৬, ২০১৯ ১৪:৫৯

    বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি অবসর নেয়ার পর আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবেন সেটা দলই সিদ্ধান্ত নেবে। এখানে আমি কাউকে নির্ধারণ করে দিতে পারি না। দলের গঠনতন্ত্র অনুযায়ী দেশের জনগণ এবং দলই ঠিক করবে, কে হবে তাদের পরবর্তী নেতৃত্ব। 

  • ৩০ এপ্রিলের মধ্যে বিএনপির বাকিরাও শপথ নেবেন: আশাবাদ হানিফের

    ৩০ এপ্রিলের মধ্যে বিএনপির বাকিরাও শপথ নেবেন: আশাবাদ হানিফের

    এপ্রিল ২৬, ২০১৯ ১১:২৩

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বাকিরা ৩০ এপ্রিলের মধ্যে সংসদে শপথ নেবেন বলে আশা করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপির একজন গতকাল (বৃহস্পতিবার) শপথ নিয়েছেন। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ৩০ এপ্রিলের মধ্যে বাকিরাও শপথ নেবেন বলে আশা করি।

  • নুসরাত হত্যা : আরও ২ আসামি গ্রেপ্তার, মাকসুদকে আ. লীগ থেকে বহিস্কার

    নুসরাত হত্যা : আরও ২ আসামি গ্রেপ্তার, মাকসুদকে আ. লীগ থেকে বহিস্কার

    এপ্রিল ১৩, ২০১৯ ০৭:৫৩

    ফেনীর সোনাগাজীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় এজহারভূক্ত আরও দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল (শুক্রবার) রাতে ময়মনসিংহ ও ফেনী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।