-
ইরানের সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে: তালেবান পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১০, ২০২২ ০৫:০১ইরান সফররত আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গতকাল (রোববার) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে মুত্তাকি বলেছেন, রাজনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তাগত বিষয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে এবং এসব আলোচনা ‘ভালো ফল’ বয়ে আনবে বলে তিনি আশা করছেন।
-
তেহরান সফরে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি
জানুয়ারি ০৯, ২০২২ ০২:৪৭আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করার জন্য ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলম জানিয়েছে, গতকাল (শনিবার) সন্ধ্যায় একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে মুত্তাকি তেহরান বিমানবন্দরে অবতরণ করেন।
-
সাবেক সেনা সদস্যদের চাকুরিচ্যুত করবে তালেবান সরকার!
ডিসেম্বর ২২, ২০২১ ০৬:১৭আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির সাবেক সেনা সদস্যদের চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাওয়া গেছে। তালেবানের শুদ্ধিকরণ কমিশনের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ এ খবর জানিয়েছে।
-
ইমরান খানের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ২১, ২০২১ ০৪:৩৮আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেয়া বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন।
-
সরকারে সকল ‘যোগ্য আফগান নাগরিকের’ অংশগ্রহণ চায় তালেবান
ডিসেম্বর ২০, ২০২১ ০২:৪৬আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দেশটির সরকারে সকল ‘যোগ্য আফগান নাগরিকের’ অংশগ্রহণ চায় তালেবান। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলনে একথা জানান তিনি।
-
আটক অর্থ ছেড়ে দিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান
নভেম্বর ১৮, ২০২১ ০৬:৪২আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার দেশের আটক অর্থ অবিলম্বে ছেড়ে দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার মার্কিন কংগ্রেসের প্রতি লেখা এক খোলা চিঠিতে এ আহ্বান জানিয়ে বলেছেন, আফগানিস্তান বর্তমানে অর্থনৈতিক সংকটের সম্মুখীন এবং এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বিদেশে আটকে পড়া অর্থ ফেরত আসা জরুরি।
-
ইসলামাবাদের সঙ্গে টিটিপির আলোচনায় মধ্যস্থতা করবে তালেবান
নভেম্বর ১৪, ২০২১ ১২:৫৯পাকিস্তান সরকারের সঙ্গে দেশটির তেহরিক-ই-তালেবান বা টিটিপির শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে আফগানিস্তানের তালেবান। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার ইসলামাবাদ সফরকালে বলেছেন, পাকিস্তানে সংঘাতের অবসান ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হলে তাতে আঞ্চলিক সবগুলো দেশ উপকৃত হবে। মুত্তাকি আরো বলেন, পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপির শান্তি আলোচনায় আফগানিস্তানের তালেবান মধ্যস্থতা করলে অনেক ভালো ফল বেরিয়ে আসবে।
-
আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে আমেরিকা: মুত্তাকি
নভেম্বর ১৩, ২০২১ ০৪:৩৪পাকিস্তান সফররত আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দুই দশকের উপস্থিতি সত্ত্বেও আমেরিকা ও ন্যাটো আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।তিনি শুক্রবার ইসলামাবাদ-ভিত্তিক থিংক ট্যাংক ‘দ্যা ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজ ইসলামাবাদ’ আয়োজিত এক সেমিনারে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।
-
দোহায় মার্কিন কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ২৮, ২০২১ ০৫:৪৩আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বুধবার কাতারের রাজধানী দোহায় আমেরিকাসহ অন্তত এক ডজন পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন।
-
অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করবে চীন ও তালেবান
অক্টোবর ২৭, ২০২১ ০৫:৫১চীনের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে সমঝোতায় পৌঁছেছে আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির এক বৈঠকে এ সমঝোতা হয়।