-
রাশিয়ার ওপর পরমাণু হামলার সম্ভাবনা উড়িয়ে দেন নি মার্কিন সিনেটর
ডিসেম্বর ০৯, ২০২১ ১৫:৪১আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সিনেটর রজার উইকার বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের রাশিয়ার ওপর পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেয়া উচিৎ হবে না।
-
মার্কিন গণতন্ত্র সম্মেলনে যোগ দিল না পাকিস্তান
ডিসেম্বর ০৯, ২০২১ ১৪:৫৬কথিত গণতন্ত্র সম্মেলনে যোগ দেয়ার জন্য পাকিস্তানকে যে আমন্ত্রণ জানিয়েছিল আমেরিকা তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ সরকার। এক সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) মার্কিন আমন্ত্রণ প্রত্যাখ্যান করে তবে এ ব্যাপারে কোনো কারণ উল্লেখ করে নি।
-
এ অঞ্চলে বিদেশী হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই: ইরান
ডিসেম্বর ০৯, ২০২১ ১৪:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে বিদেশী শক্তির হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, এ অঞ্চলের সমস্ত সমস্যা আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা উচিত।
-
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত সেনাদেরকে পুরস্কৃত করবে আমেরিকা
ডিসেম্বর ০৯, ২০২১ ১২:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকে অবস্থিত আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে মোতায়েন যেসব মার্কিন সেনা আহত হয়েছিলেন তাদেরকে পার্পেল হার্ট পুরস্কার দেয়া হবে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে পুরস্কারপ্রাপ্ত সেনাদের তালিকায় ৩৯ জনের নাম রয়েছে।
-
‘আমেরিকার আরো কিছু ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে ইরান'
ডিসেম্বর ০৯, ২০২১ ১১:৪০ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রধান কাজেম গারিবাবাদি বলেছেন, আমেরিকার যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইরানের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে তাদের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।
-
চুক্তি আটকে দেয়ার প্রচেষ্টা নাকচ করল মার্কিন সিনেট
ডিসেম্বর ০৮, ২০২১ ১১:৫৮মার্কিন সরকার সৌদি আরবের কাছে ৬,৫০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির জন্য যে চুক্তি করেছে তা আটকে দেয়ার একটি প্রচেষ্টাকে নাকচ করে দিয়েছে সিনেট।
-
ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ
ডিসেম্বর ০৮, ২০২১ ০৬:৩৫মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভিডিও সংলাপে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যু বিশেষ করে ইউক্রেন সীমান্তে চলমান উত্তেজনা প্রসঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউজ বলছে, জো বাইডেন প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ সংলাপে ইউক্রেন সীমান্তে ‘রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতার’ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
-
বৃহস্পতিবার থেকে আবার শুরু হচ্ছে ভিয়েনা আলোচনা
ডিসেম্বর ০৮, ২০২১ ০৬:৩১ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে নতুন করে বৃহস্পতিবার থেকে সংলাপ শুরু হতে যাচ্ছে। ইরানের ওপর আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার লক্ষ্য নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সংলাপ অনুষ্ঠিত হবে।
-
আমেরিকা দায়েশকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে
ডিসেম্বর ০৭, ২০২১ ১৮:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের পতন এবং তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ে আমেরিকা বিরক্ত ও ক্ষুব্ধ।
-
পরমাণু সমঝোতায় ফিরতে হলে আমেরিকাকে যা করতে হবে
ডিসেম্বর ০৭, ২০২১ ১৪:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তেহরানের ওপর থেকে আমেরিকা একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে পরমাণু সমঝোতায় ফিরতে পারবে না।