-
অভিবাসন বন্ধের আদেশ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প
এপ্রিল ২১, ২০২০ ০৯:৩০করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় আমেরিকায় অভিবাসন বন্ধের আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে এই অভিবাসন। অবস্থার উন্নতি হলে এই আদেশ বিলুপ্ত করা হবে।
-
বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ১ লাখ ৭২ হাজার, আমেরিকায় রেকর্ড
এপ্রিল ২১, ২০২০ ০৭:১১বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) এ পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ৭৯৬ জন মানুষের প্রাণহানি ঘটেছে। মোট আক্রান্ত হয়েছে ২৫ লাখ ৩ হাজার ৩৯২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৩৩৬ জন এবং নতুন আক্রান্ত ৭৩ হাজার ৯২৮ জন।
-
তেলের দাম শূন্যের নীচে: তেল কিনলে উল্টো মিলবে ডলার!
এপ্রিল ২১, ২০২০ ০১:৩০নিজের চোখকে বিশ্বাস না করার মতো ব্যাপার! করোনাভাইরাসের কারণে তেলের চাহিদা অস্বাভাবিক কমে যাওয়ায় আমেরিকার বাজারে তেলের দাম শূন্যের নীচে নেমে গেছে। অর্থাৎ এখন তেল বিক্রেতারা ক্রেতাকে তেলের পাশাপাশি কিছু ডলারও দিয়ে দিতে বাধ্য হবেন কারণ, তাদের তেলের ভাণ্ডার পূর্ণ হয়ে যাচ্ছে এবং আর কয়েকদিনের মধ্যে উৎপাদিত তেল রাখার আর কোনো জায়গা থাকবে না।
-
সিরিয়ায় মার্কিন বাহিনীর গাড়িতে হামলা
এপ্রিল ২০, ২০২০ ১৬:২৮সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি গাড়িতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
-
আমেরিকায় মৃত্যুর সংখ্যা ৪০ হাজারে পৌঁছেছে; আক্রান্ত সাড়ে ৭ লাখ
এপ্রিল ২০, ২০২০ ১৬:১৩প্রাণঘাতী করোনাভাইরাসে আমেরিকায় এ পর্যন্ত ৪০ হাজার মানুষ মারা গেছে। এছাড়া দেশটিতে অন্তত সাড়ে সাত লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
-
সিরিয়ায় রুশ যুদ্ধবিমানের তাড়ার মুখে হটে গেল মার্কিন গোয়েন্দা বিমান
এপ্রিল ২০, ২০২০ ১৩:৪৯রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (সোমবার) বলেছে, রুশ যুদ্ধবিমানের তাড়ার মুখে উত্তর-পশ্চিম সিরিয়ার লাতাকিয়ার রুশ ঘাঁটির দিকে উড়ে আসা মার্কিন গোয়েন্দা বিমান হটে যেতে বাধ্য হয়েছে।
-
মার্কিন সন্ত্রাসী বাহিনীর অবৈধ উপস্থিতিই মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার মূল কারণ: ইরান
এপ্রিল ১৯, ২০২০ ১৭:৫৬ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সন্ত্রাসী বাহিনীর অবৈধ উপস্থিতি হচ্ছে এ অঞ্চলের অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টির প্রধান কারণ। এ অবস্থার অবসানে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সন্ত্রাসী বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য আইআরজিসি জোরালো আহ্বান জানিয়েছে।
-
করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ১ লাখ ৬২ হাজার
এপ্রিল ১৯, ২০২০ ১৭:২৫বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসরে সংক্রমণে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। সর্বশেষ তথ্য থেকে জানা যাচ্ছে যে, এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে এক লাখ ৬২ হাজার ৫৫ জন। আর আক্রান্ত হয়েছে মোট ২৩ লাখ ৬২ হাজার ১৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ছয় লাখ ৭ হাজার ৪৬২ জন।
-
আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাসবাদ লুকানোর চেষ্টা করছে: ইরান
এপ্রিল ১৯, ২০২০ ১৪:৩৭জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, সম্প্রতি আমেরিকা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে প্রকৃতপক্ষে নিজের অর্থনৈতিক সন্ত্রাসবাদ লুকানোর করার চেষ্টা করেছে।
-
ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে মরিয়া ওয়াশিংটন: মস্কোর প্রতিক্রিয়া
এপ্রিল ১৯, ২০২০ ১১:৩২ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা অনুযায়ী চলতি বছর ১৮ অক্টোবরের মধ্যে ইরানের ওপর থেকে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে চলেছে। কিন্তু ২০১৮ সালের ৮মে আমেরিকা একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিরোধিতা করে আসছে।