• আমেরিকা প্রমাণ করেছে তারা আলোচনায় বিশ্বাসী নয়: ইরান

    আমেরিকা প্রমাণ করেছে তারা আলোচনায় বিশ্বাসী নয়: ইরান

    জুন ১৯, ২০১৯ ০৩:০২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে প্রমাণ করেছে তাদের কাছে আন্তর্জাতিক রীতি-নীতি, সংলাপ ও আলোচনার কোনো গুরুত্ব নেই। দীর্ঘ আলোচনার পর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকার অন্যায়ভাবে সরে যাওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

  • ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

    ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

    জুন ১৯, ২০১৯ ০১:৫৫

    মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকার উত্তেজনা বৃদ্ধির একই সময়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান। কথিত ইরানি হুমকির মুখে মার্কিন স্বার্থ রক্ষা করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত এক হাজার সেনা পাঠানোর ঘোষণা দেয়ার দু’দিনের মাথায় নিজের পদ থেকে সরে দাঁড়ালেন শানাহান।

  • মার্কিন হুমকি ও চাপের বিরুদ্ধে রুখে দাঁড়ান: বিশ্ববাসীর প্রতি ইরান

    মার্কিন হুমকি ও চাপের বিরুদ্ধে রুখে দাঁড়ান: বিশ্ববাসীর প্রতি ইরান

    জুন ১৮, ২০১৯ ১৪:২৬

    অন্য দেশের জাতীয় পরিচিতি এবং সার্বভৌমত্বকে টার্গেট করে চালানো মার্কিন তৎপরতার নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। একইসঙ্গে ওয়াশিংটনের হুমকি ও চাপের বিরুদ্ধে বিশ্বব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

  • লাখ লাখ অভিবাসী বের করে দেবেন ট্রাম্প

    লাখ লাখ অভিবাসী বের করে দেবেন ট্রাম্প

    জুন ১৮, ২০১৯ ১৪:০৪

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকায় থাকা লাখ লাখ অবৈধ অভিবাসীকে তিনি বের করে দেবেন। মার্কিন কর্তৃপক্ষ আগামী সপ্তাহ থেকে এ কাজ শুরু করবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন।

  • মধ্যপ্রাচ্যে প্যান্ডোরার বাক্স খুলবেন না: আমেরিকাকে চীনের হুঁশিয়ারি

    মধ্যপ্রাচ্যে প্যান্ডোরার বাক্স খুলবেন না: আমেরিকাকে চীনের হুঁশিয়ারি

    জুন ১৮, ২০১৯ ১২:৪৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টির বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করেছে চীন। দেশটি বলেছে, মধ্যপ্রাচ্যে নতুন করে প্যাণ্ডোরার বাক্স খুলবেন না।

  • ইরান বিষয়ক নীতির ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ নেই: ইইউ

    ইরান বিষয়ক নীতির ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ নেই: ইইউ

    জুন ১৮, ২০১৯ ১১:১২

    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনির উপদেষ্টা নাথালি টোসি বলেছেন, পরিস্থিতি দেখলে মনে হয় ইসলামি প্রজাতন্ত্র ইরান বিষয়ে নিজের প্রশাসনের নীতির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো নিয়ন্ত্রণ নেই।

  • মধ্যপ্রাচ্যে আরও এক হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা

    মধ্যপ্রাচ্যে আরও এক হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা

    জুন ১৮, ২০১৯ ০৪:১৮

    মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় আরও এক হাজার সেনা পাঠাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী প্যাট্রিক শানাহান সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে নতুনকরে সেনা মোতায়েনের লক্ষ্য হচ্ছে মার্কিন স্বার্থ নিশ্চিত করা।

  • যুদ্ধ চাই না তবে, তেহরানের ওপর প্রবল অর্থনৈতিক চাপ বহাল থাকবে: পম্পেও

    যুদ্ধ চাই না তবে, তেহরানের ওপর প্রবল অর্থনৈতিক চাপ বহাল থাকবে: পম্পেও

    জুন ১৭, ২০১৯ ১১:৪৫

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ইরান বিরোধী কঠোর অবস্থান নিয়েছেন। ওয়াশিংটনের অন্যায় নীতি মেনে নিতে বাধ্য করার জন্য তিনি তেহরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল নিয়েছেন।

  • ওমান সাগরে হামলা; ইরানের বিরুদ্ধে নয়া অভিযোগ জানাল আমেরিকা

    ওমান সাগরে হামলা; ইরানের বিরুদ্ধে নয়া অভিযোগ জানাল আমেরিকা

    জুন ১৭, ২০১৯ ০০:৫৫

    পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকায় মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী ‘সেন্টকম’ নতুন করে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছে। ওই বাহিনী দাবি করেছে, ওমান সাগরে গত বৃহস্পতিবার দু’টি তেল ট্যাংকারে রহস্যজনক হামলার সময় ইরান একটি মার্কিন ড্রোনকে গুলি করে ভূপাতিত করার চেষ্টা করেছে।

  • আগামী মাসেই তুরস্কে আসছে এস-৪০০: এরদোগান

    আগামী মাসেই তুরস্কে আসছে এস-৪০০: এরদোগান

    জুন ১৬, ২০১৯ ১২:১৫

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মার্কিন হুমকি সত্ত্বেও আগামী মাসে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'এস-ফোর হান্ড্রেড' তুরস্কে পৌঁছাতে শুরু করবে। তিনি তাজিকিস্তান সফর শেষে দেশে ফেরার সময় তুর্কি টিভি চ্যানেল এনটিভি-কে দেয়া সাক্ষাৎকারে আজ (রোববার) একথা বলেন।