-
তেল ট্যাংকারে হামলা: ইরানকে জড়িয়ে মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করল জাপান
জুন ১৬, ২০১৯ ১১:৫৮ওমান সাগরে দু'টি তেলবাহী ট্যাংকারে রহস্যজনক হামলায় ইরানকে জড়িয়ে আমেরিকা যে দাবি করেছে তা টোকিও প্রত্যাখ্যান করেছে বলে জাপানের কর্মকর্তারা জানিয়েছেন।
-
ট্যাংকারে হামলার সঙ্গে আমেরিকা জড়িত থাকতে পারে: ইরান
জুন ১৬, ২০১৯ ১১:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, ওমান সাগরে দু'টি তেল ট্যাংকারে নাশকতার সঙ্গে আমেরিকা জড়িত থাকতে পারে। এর মাধ্যমে আমেরিকা হয়তো ইরানের ওপর চাপ বাড়াতে চায়। তিনি আজ (রোববার) সংসদে এ কথা বলেন।
-
আমেরিকার নির্লজ্জ লেজুড়বৃত্তিতে ব্রিটিশ সরকার; সমালোচনায় করবিন
জুন ১৬, ২০১৯ ১১:১৯ব্রিটিশ সরকার একদিকে ইরানের পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানানোর দাবি করছে এবং অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-বিদ্বেষী অভিযোগগুলোর পুনরাবৃত্তি করছে। ব্রিটিশ সরকারের এই দ্বৈত আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন।
-
‘পারস্য উপসাগরে আরো সেনা মোতায়েন করতে পারে আমেরিকা’
জুন ১৫, ২০১৯ ১৫:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে কথিত বেড়ে চলা হুমকি মোকাবেলার জন্য পারস্য উপসাগরে আরো সেনা মোতায়েন করার পরিকল্পনা করেছে আমেরিকা। গতকাল (শুক্রবার) মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান এ কথা বলেছেন।
-
রুশ সীমান্তে ন্যাটোর সামরিক মহড়া; বসে নেই রাশিয়াও
জুন ১৫, ২০১৯ ১৪:২৩রাশিয়ার কথিত হুমকি মোকাবেলার নামে আমেরিকা ও ন্যাটো মিত্ররা রুশ সীমান্তে নৌ মহড়া শুরু করেছে। বাল্টিক সাগরে আমেরিকা ও ইউরোপের ১৮টি দেশের হাজার হাজার সেনা এবং ৫০টি যুদ্ধজাহাজ এ মহড়ায় অংশ নেয়। গত পাঁচ বছরে আমেরিকা যে সামরিক মহড়া চালিয়ে আসছে এই মহড়া মূলত তারই অংশ।
-
মার্কিন সামরিক বাহিনীর ভিডিও বিশ্বাস করছে না মিত্ররা
জুন ১৫, ২০১৯ ০৭:৩২ওমান সাগরে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার বিষয়ে তড়িঘড়ি করে মার্কিন সামরিক বাহিনী যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্রিটেন বাদে ইউরোপের বেশিরভাগ মার্কিন মিত্র দেশ ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
-
সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে বাধা দেবে কংগ্রেস: ন্যান্সি পেলোসি
জুন ১৫, ২০১৯ ০৬:৪১মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, সৌদি আরবের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অস্ত্র বিক্রির পরিকল্পনা নিয়েছেন তাতে বাধা দেবে কংগ্রেস। ২০১৫ সাল থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে এবং এতে মার্কিন অস্ত্র ব্যবহার করছে।
-
চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করবেন না: ইসরাইলকে সতর্ক করল আমেরিকা
জুন ১৫, ২০১৯ ০৫:৫৫চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ করার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করেছে আমেরিকা। নিরাপত্তার দিক উল্লেখ করে আমেরিকা ইসরইলকে এ সতর্কবার্তা দিয়েছে। বৃহস্পতিবার সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে এ বিল পাস হয়েছে।
-
ফের তেলবাহী জাহাজে হামলা বি-টিমের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ফল
জুন ১৪, ২০১৯ ১৪:০৪সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে গত ১২মে কয়েকটি তেলবাহী জাহাজে হামলার পর গতকাল (বৃহস্পতিবার) ফের ওমান সাগরে আরো দু'টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
-
ইরানকে আলোচনায় বসিয়ে নির্বাচনে ভোট পেতে চায় ট্রাম্প: আয়াতুল্লাহ খাতামি
জুন ১৪, ২০১৯ ১২:১০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনা করে ইরানের কোন লাভ হবে না এবং ইরানি জাতি অর্থনৈতিক চাপের মুখে কখনো আলোচনায় বসবে না। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবা এ কথা বলেন।